ঋতুপর্ণার ছবিতে বেশি পারিশ্রমিক নিতেন প্রসেনজিৎ! কারণ জানলে চমকে যাবে না আপনিও!

বাংলার সিনেমায় জগতের সুপার হিট জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) এবং ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। স্বর্ণযুগের উত্তম কুমার (Uttam Kumar) –সুচিত্রা সেনের (Suchitra Sen) পর বাংলা ও বাঙালি যদি জুটি হিসেবে কোন অভিনেতা-অভিনেত্রীকে গ্রহণ করে থাকে, তাহলে তারা হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। পর্দায় তাদের সিনেমা মানেই হাউসফুল। সিনেমা হলে উপচে পড়া ভিড়। দর্শকদের করতালি আর শিশের শব্দ মুখরিত হয়ে উঠতো পুরো হলটা।

সিনেমার জগতে প্রসেনজিৎ-ঋতুপর্ণার জুটিকে চেনে না এমন মানুষ সত্যিই বিরল। তাদের অভিনীত সিনেমা আজও দাগ কেটে যায় দর্শকদের মনে। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলা সহ একাধিক হিন্দি সিনেমাতে বহু জনপ্রিয় অভিনেত্রীদের সঙ্গে কাজ করলেও প্রসেনজিৎ-ঋতুপর্ণার মতো সেই রসায়ন আর দেখা যায়নি। ‘মনের মানুষ’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’, ‘বাবা কেন চাকর’, ‘মধুর মিলন’, ‘ মায়ের আশীর্বাদ’, ‘শত্রু মিত্র’, ‘ সিঁদুরখেলা’, থেকে শুরু করে বর্তমান সময়ের ‘প্রাক্তন’, ‘দৃষ্টিকোণ’ সহ ১০০টি সিনেমায় কাজ করেছেন এই টলিউড জুটি।

Prosenjit Chatterjee and Rituparna Sengupta's best collaborations

মাঝে যদিও প্রায় ১৫ বছর একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে। কিন্তু ২০১৬ শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের সিনেমা প্রাক্তনের হাত ধরে পর্দায় ফেরে এই জুটি। দেখতে দেখতেই একসঙ্গে ১০০টি সিনেমা করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সম্প্রতি বড়পর্দায় মুক্তি পেয়েছে প্রসেজিৎ-ঋতুপর্ণা অভিনীত ১০০তম সিনেমা ‘অযোগ্য’। কৌশিক গাঙ্গুলি পরিচালিত এই সিনেমাও মন জয় করে নিয়েছে দর্শকদের।

অভিনেতাদের বেশি পারিশ্রমিক দেওয়ার প্রসঙ্গে মুখ খুললেন প্রসেনজিৎ

বর্তমানে পারিশ্রমিক নিয়ে বিরাট শোরগোল পড়ছে টলিপাড়ায়। অভিনেত্রীদের পারিশ্রমিক হতে হবে নায়কের সমান! উচ্চমহলে এই দাবি তুলেছেন অভিনেত্রীরা। এবার এই প্রসঙ্গেই মুখ খুললেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রসেনজিৎ জানান “নায়কদের একটু বেশি পরিশ্রম করতে হয়। ৭দিন-৮ দিন অ্যাকশন সিন শুট করতে হয়। ওই জন্যই হয়ত পারিশ্রমিক বেশি লাগে, আমি জানি না।” অভিনেতার কথা শুনেই হেসে ফেলেন ঋতুপর্ণা।

আরো পড়ুন: বাড়িতে নেমে আসবে ঘোর অমঙ্গল! সন্ধ্যা বেলায় মোটেও করবেন না এই তিনটি কাজ!

কেন ঋতুপর্ণার সঙ্গে কাজ করতে বেশি পারিশ্রমিক নিতেন প্রসেনজিৎ?

অভিনেতার আরও জানান “আমি খালি এটা বলতে পারি ঋতুপর্ণার সঙ্গে যখন আমি সিনেমায় কাজ করতাম তখন একটা টাকা হলেও বেশি নিতাম। ও থাকা মানেই বৃষ্টিতে গান। ঋতু থাকলেই বৃষ্টিতে গান থাকবে। ও সাদা শাড়ি পরে নাচ করবে আর আমায় ফিনফিনে একটা জামা পড়ে থাকতে হবে। আমি বলতাম আমায় দু’তিন রাত বৃষ্টিতে ভিজতে হবে আমায় ১টা টাকা হলেও বেশি দিতে হবে।” অভিনেত্রী ঋতুপর্ণা বলেন “আমার মতে এটা নির্ভর করে কে কত ভালো নেগোশিয়েট করতে পারে তার ওপর।”