ইন্দ্র কুমারের খেল খতম! পর্দা ফাঁ*স করতে এবার পর্ণার সঙ্গে হাত মেলাল রোহিণী!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে নিম ফুলের মধুর জনপ্রিয়তা। গত সপ্তাহেও টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করেছে নিম ফুলের মধু। পর্দায় রুবেল দাস (Rubel Das) ও পল্লবী শর্মার (Pallavi Sharma) জুটি ভীষণ পছন্দ করছেন দর্শকরা। তবে বর্তমানে ইন্দ্র কুমারকে নিয়ে জমে উঠেছে নিম ফুলের মধু।

ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে ঈশার বুদ্ধিতে পর্ণার ওপর মানহানির মা’মলা করেছে পর্ণা। দাবি করেছে লক্ষ লক্ষ টাকা জরিমানা আর নাহলে ৫ বছরের জেল। সবটা শুনেই মানসিকভাবে ভেঙে পড়ে আলোকপর্ণা বসু। সে ভাবতে থাকে সে এইভাবে হেরে গেল। এরপরই নিজের ঘরে চলে যায় পর্ণা। এদিকে পরেরদিন সকাল হতেই সংবাদ মাধ্যম থেকে জানানো হয় পর্ণা মানসিক চা’প সহ্য করতে না পেরে আত্মঘা’তী হয়েছে।

নিম ফুলের মধু আজকের পর্ব ২০ আগষ্ট (Neem Phooler Madhu Today Episode 20 August)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে ঈশার লোক এসে দেখে যায় পর্ণার মরদে’হ। তারপরই ঈশাকে সবটা জানিয়ে দেয় সে। সংবাদ মাধ্যমে নিজের খবর দেখেই মুচকি হাসে পর্ণা। এরপরই দেখা যায় এই সবটাই করেছে দত্ত বাড়ির সদস্যরা। প্রেস চলে যেতেই পর্ণাকে সরিয়ে সেখানে রেখে দেয় একটি পুতুল। আর এইসব দেখে পর্ণাকে জড়িয়ে ধরে সৃজন। এরপরই মর্গে চলে আসে জিনিয়া।

জিনিয়াকে দেখে তাকে সাব্বাসী দেয় পর্ণা। সে জানায় এই সবটাই সম্ভব হয়েছে জিনিয়ার জন্য। তারপরই দেখা যায় পর্ণার বাড়িতে চলে এসেছে জিনিয়া। আর দত্ত বাড়িতে এসেই সবটা জানিয়ে দেয় সে। সঙ্গে এও জানিয়ে দেয় এইসব কিছুতে ইন্দ্র কুমারকে সাহায্য করছে ঈশা হালদার। তারপরই বিরাট পরিকল্পনা করে পর্ণা। সে জিনিয়াকে জিজ্ঞাসা করে ইন্দ্র কুমারের সবচেয়ে বড় দুর্বলতা কি। উত্তরে জিনিয়া বলে কা’ম। আর সেটা শুনেই পর্ণা সবাইকে বলে কাল ইন্দ্র কুমার তার জীবনের সবচেয়ে আনন্দের সংবাদটি পাবে যে মানসিক চা’প সহ্য করতে না পেরে আত্মঘা’তী হয়েছে আলোকপর্ণা বসু।

*পর্ণাকে সাহায্য করতে আসছে রোহিণী”

সবটা শুনে ঈশাকে বলতে ঘরে যাচ্ছিল মৌমিতা আর অয়ন। কিন্তু তখনই তাদের আটকে দেয় বুবাই। সৃজন বুঝতে পারে ঈশাকে দত্ত বাড়ির সব খবরাখবর দিয়েছে পর্ণা। আর তারপরই বাবা মায়ের হাত থেকে ফোন কেড়ে নেয় বুবাই। জু’তো মেরে অয়ন আর মৌমিতাকে ঘরে বন্ধ করে দেন জেঠু। এরপরই দেখা যায় জিনিয়াকে ফোন করে ইন্দ্র কুমার। আর ব্যবস্থা করতে বলে একটি মেয়ের। সবটা শুনে জোড়াবাড়ির রোহিণীর সাহায্য নেওয়ার প্রস্তাব দেয় রুচিরা। আর তাতে রাজি হয়ে সকলে। রোহিণীও রাজি হয়ে যায় তাদের সাহায্য করতে। তাহলে কি এবার শাস্তি পাবে ইন্দ্র কুমার? জানা যাবে আসন্ন পর্বে।