বাংলা ধারাবাহিক প্রেমী? অথচ জলসার অত্যন্ত হিট ধারাবাহিক তোমায় আমায় মিলে উষসী কে চেনে না! এমনটা হতেই পারেনা। এক সময় বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন রুশা চ্যাটার্জি (Roosha Chatterjee)।
এই বছরের জানুয়ারি মাসে বিয়ে করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়। দীর্ঘ ১৩ বছরের অভিনয়ের কেরিয়ারকে বিদায় জানিয়ে দিতে একবারও কুণ্ঠা বোধ করেননি তিনি। আমেরিকায় নতুন সংসার পেতেছেন অভিনেত্রী। বিয়ের কয়েক মাসের মধ্যেই বিদেশে পাড়ি দেন রুশা।
একসময় টলিপাড়ায় সম্প্রচারিত একাধিক সিরিয়ালে তাঁকে দেখা গিয়েছে। তাই রুশার অভিনয় ছাড়ার সিদ্ধান্ত শুনে অনেকেই অবাক হয়েছিলেন। তাকে পছন্দ করতেন একাধিক ভক্তরা। বিয়ের প্রায় ৯ মাস পর কলকাতা ফিরলেন অভিনেত্রী রুশা। তবে কি ফের নতুন ধারাবাহিকে দেখা যেতে চলেছে তাকে? সেই সম্পর্কে এবার নিজেই জানালেন অভিনেত্রী।
এক সংবাদ মাধ্যমকে অভিনেত্রী বললেন, “বাড়ি আসার পথে সম্রাটদা, ময়নাদিকে প্লেনে দেখে সত্যিই অবাক হয়ে গিয়েছিলাম। বলা যেতে পারে, সত্যিই আমার জন্য এটা সারপ্রাইজ়ই ছিল। কলকাতায় নিজের বাড়িতে আসার আনন্দ তো আলাদাই।” তিনি আরও বলেন, “খুবই ভাল নোটে আমার পেশাকে বিদায় জানিয়েছি আমি। এত দিন যে যে চরিত্রে আমি অভিনয় করেছি, প্রতিটি চরিত্র মনে পড়ে আমার। কিন্তু সেটা আমার জীবনের একটা অধ্যায় ছিল। জীবনের এই অধ্যায়ও আমি খুব খুশি। এ ভাবেই এগিয়ে যেতে চাই।”
আরও পড়ুন: সূর্য দীপার জীবনে প্রেমের বন্যা, উল্টোদিকে খাবার না পেয়ে বেহাল মিশকা! লাবণ্যকে হাতিয়ার করে এবার ঢুকলো সেনগুপ্ত বাড়ি!
এখনই বিদেশে ফিরে যাওয়ার কথা কিছুই স্পষ্টভাবে বলেননি অভিনেত্রী। কিছুদিন কলকাতাতেই পরিবারের সাথে আনন্দ করে সময় কাটাতে চান তিনি। তবে তার বক্তব্যে এটা স্পষ্ট নয় যে তিনি সুদূর ভবিষ্যতে ফের অভিনয় জগতে ফিরবেন নাকি ফিরবেন না। তবে তাকে পুনরায় টেলিভিশনের পর্দায় দেখার জন্য সর্বদা উৎসুক হয়ে থাকবেন দর্শক মহল।





