সূর্য-দীপার আসল সম্পর্ক জেনে গেল সাত্যকি! ভেঙে টুকরো টুকরো হয়ে গেল তার মন!

শুরুতেই ব্যাঘাত। একটু একটু করে দীপার প্রতি গভীর ভালোলাগার সৃষ্টি হচ্ছিল সাত্যকির মনে। তবে খুব বেশিদিন এই ভালোলাগা দীর্ঘায়িত হলো না। বর্তমানে স্টার জলসার (Star jalsha) অনুরাগের ছোঁয়ায় (Anurager chowa) এক নতুন গল্প শুরু হয়েছে। যা ধারাবাহিকের থেমে যাওয়া টিআরপিকে আবার একটু একটু করে উপরের দিকে তুলছে। এই ধারাবাহিকের প্রধান আকর্ষণ এবং সবথেকে প্রিয় চরিত্রটি হল নায়িকা দীপা। বর্তমানে সব দিক একা হাতে সামলাতে সামলাতে রীতিমতো নাজেহাল হয়ে পড়েছে সে।

বর্তমান গল্প অনুযায়ী, দীপা সেনগুপ্ত বাড়িতে যাওয়ার ফলে ওই ঘুমটা টানা বউয়ের অভিনয় আর চালিয়ে যেতে পারে না। তাকে খুঁজে না পেয়ে ভীষণ রেগে যায় সূর্য। তখন লাবণ্য মুখ ফসকে বলে ফেলে ওদের মা ওদেরকে ছেড়ে চলে গেছে। এটা শোনা মাত্রই খুব খারাপ লাগে সূর্যর। লাবণ্য ইচ্ছে করেই চিন্তিত হওয়ার নাটক করতে থাকে। এইবার বাচ্চাগুলোর যে কি হবে সেটাই ভেবে পায় না তারা। আর আরও একবার পিতৃত্বের পরিচয় দেয় সূর্য।

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ৫ আগষ্ট (Anurager Chowa Today Episode 5 August)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, সূর্য বলে ওই বাচ্চা গুলো এখানেই থাকুক। ওদের কোথাও যাওয়ার দরকার নেই। ওরা সেনগুপ্ত বাড়িতেই থাকুক। এখানেই পড়াশোনা করুক। মানুষের মতো মানুষ হোক। অন্যদিকে দীপা ভাবতে থাকে এবার তাকে এমন কিছু একটা করতে হবে যাতে সে দীপা হয়েই সেনগুপ্ত বাড়িতে থাকতে পারে। তাকে যেন আর কোনো ছদ্মবেশ না ধরতে হয়।

তাই সে নিজের দাদা বৌদির বাড়িতে যাওয়ার পরিকল্পনা করে। সে ঠিক করে তাদেরকে বাড়িওয়ালা সাজিয়ে সে যাবে। আর তারপর তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে এমনটাই সূর্যকে জানানো হবে। যদি দীপা, খুব ভুল না হয় তাহলে সূর্য নিজেই দীপাকে আউট হাউসে থাকার ব্যবস্থা করে দেবে। কিন্তু এই পরিকল্পনায় ব্যাঘাত ঘটায় সাত্যকি স্যার। সে গোলাপ নিয়ে চলে আসে দীপার কাছে। এরপর তার সাথেই তার বাড়িওয়ালার কাছে যেতে রাজি হয়ে যায়। সেখানে গিয়ে দীপার দাদা বৌদি ছেলেদের ঢোকার অনুমতি নেই বলে সাত্যকিকে বাড়ি থেকে বের করে দেয়। কিন্তু সে বাড়ির বাইরে অপেক্ষা করতে থাকে।

আরো পড়ুন: নায়কের নামে কলঙ্ক অনির্বাণ! প্রকৃত পুরুষ তো ঋক! চর্চার তুঙ্গে জি বাংলার দুই নায়ক!

সব সত্যি জেনে গেল সাত্যকি স্যার

এদিকে দীপা আর জয় তাদের নাটক শুরু করে দেয়। সূর্যকে ফোন করে সমস্তটা জানানো হয়। সূর্য তাড়াতাড়ি চলে আসে জয়ের পাঠানো ঠিকানায়। এমন সময় পাড়ার লোকজন সূর্যকে জামাই বলে ঘিরে ধরে। তারপর পাড়ার লোকজনদের কথাবার্তা শুনে সাত্যকি বুঝতে পারে দীপা আর সূর্যের স্বামী স্ত্রী। এটা শোনার পর তার মন ভেঙে যায়। হাতে থাকা গোলাপটাকে দুমড়ে মুছরে সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এদিকে সূর্যের একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয় দীপাকে।