‘আমি চাই তুমি বিয়ে করো!’ চিরকালের মতন শতদ্রুকে ফিরিয়ে দিল শিমুল, জীবনে একা থাকার সিদ্ধান্ত নিল সে!

কিছু সম্পর্ক আছে যেগুলি মাঝে মাঝে রক্তের সম্পর্কের চেয়েও অনেক বেশি দামী হয়ে ওঠে। জি বাংলার (Zee Bangla) কার কাছে কই মনের কথা (Kar Kache koi moner kotha) ধারাবাহিকের নায়িকা শিমুলের সাথে তার শাশুড়ি আর ননদের সম্পর্কটা ঠিক সেই রকমই।।

ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, ছেলের সঙ্গে বউয়ের বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেও শিমুলকে কিছুতেই কাছ ছাড়া করতে চায় না মধুবালা ও পুতুল। শিমুলকে আকড়ে ধরেই বেঁচে আছে তারা। শিমুলকে ছাড়া তাদের জীবন অন্ধকারময়। এর মাঝে পরাগের সাথে প্রিয়ার বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে।

শিমুল যে কষ্ট পাচ্ছে এটা খুব ভালো করেই বুঝতে পারে তার বান্ধবীরা। অদ্ভুতভাবে সেখানে এসে হাজির হয় শতদ্রু। তাকে দেখেই শিমুল চলে যাওয়ার কথা বললে শতদ্রু শিমুলকে বলে, তার মা অন্যায় করেছে। কিন্তু এই অন্যায়ের শাস্তি যেন শিমুল তাকে না দেয়।

শিমুল শতদ্রুকে বলে, তার মা ঠিক কথা বলেছে। সে তার মায়ের একমাত্র ছেলে, তাই তাকে ঘিরে অনেক স্বপ্ন থাকাটাই স্বাভাবিক। শিমুল আর কোনরকম সম্পর্ক রাখতে চায় না শতদ্রুর সাথে। তখন শতদ্রু মনের দুঃখে শিমুলকে বলে, সে আর কোনদিনও শিমুলকে তার মুখ দেখাবে না।

আরও পড়ুনঃ নিষ্পাপ শিশুকে খুনের চেষ্টার মতন নোংরা দৃশ্য! মানতে পারছে না ভক্তমহল, টিআরপি টানতে এমন অসামাজিক প্লট বলছে দর্শক!

এরপর সেখানে আসে মধুবালা আর পুতুল। শিমুল তাদেরকে জানায় সে ওই আশীর্বাদে উপস্থিত থাকবে না। মধুবালা আবারও এমন একটা মেয়েকে হারানোর আক্ষেপ করতে থাকে। এরপর সে বলে, যেহেতু সে একজন মা তাই মুখ বুঝে তাকে সব সহ্য করতেই হবে। এই বলে আবারো ছেলের আশীর্বাদে ফিরে যায় মধুবালা। এক অদ্ভুত কষ্ট ঘিরে ধরে শিমুলকে।