জি বাংলা (Zee Bangla) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক গুলি সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kacche koi moner kotha)। ধারাবাহিকের নায়িকা শিমুলের চরিত্রে রয়েছেন মানালি দে এবং নায়ক পরাগের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়কে। ধারাবাহিকের প্রধান কেন্দ্রবিন্দু হল শিমুল।
শাশুড়ি মায়ের কথা রাখতে আরো একবার নিজের সংসারটা গুছিয়ে নেওয়ার শেষ চেষ্টা করে শিমুল। আর সেই জন্যই বহুদিন পর পুতুলদের ঘর ছেড়ে পরাগের ঘরে গিয়ে থাকার সিদ্ধান্ত নেয় সে। কিন্তু এর ফর খুব একটা সুখকর হয় না।
পরাগের ঘরে ঢোকা মাত্রই শিমুলকে সে মানসিকভাবে নির্যাতন করে এবং তারপর মারধর করে শারীরিকভাবে নির্যাতন করে। বহুদিন ধরে এমনটাই চলে আসছে, এতদিন শিমুল কেবলমাত্র মুখেই প্রতিবাদ করেছে। এইবার আর চুপ থাকতে পারছে না সে।
সকাল হতেই নিজের শাশুড়ি মাকে নিজের অবস্থা সম্পর্কে সমস্ত কিছু জানায় শিমুল। মধুবালা বুঝতে পারেন শিমুলকে তার ছেলের ঘরে পাঠিয়ে কত বড় সর্বনাশের মুখে ঠেলে দিয়েছেন তিনি। আর কোন কথা বলার জোর বা সাহস কোনটাই হয় না তার। এরপর কাজ আছে বলে বাড়ি থেকে বেরিয়ে যায় শিমুল।
আরও পড়ুন: ‘শেষ করাটা খুব প্রয়োজন ছিল’, শ্রীতমার সঙ্গে ব্রেকআপ করার কারণ প্রকাশ্যে আনলেন ঋত্বিক মুখোপাধ্যায়!
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, আর এই অন্যায় অত্যাচার মেনে নিতে পারছে না শিমুল তাই শেষ বেশ পুলিশের কাছে এর বিচার চাইতে যায় সে। পুলিশ স্টেশনে গিয়ে শিমুল বলে, “আমি প্রতি রাতে আর এই অত্যাচার সহ্য করতে পারছি না, আমি ম্যারিটোরিয়াল রে’পে’র শিকার।” অবাক হয়ে যায় পুলিশ অফিসার।
View this post on Instagram





