পলাশ-প্রতীক্ষার কুকীর্তির উপর থেকে পর্দা সরাবে শিমুল! পুলিশ ডেকে এবার সব চক্রান্ত সামনে আনবে সে!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kothha) এতদিন ধারাবাহিকটি সম্প্রচারিত হত সন্ধে সাড়ে ছয়টার স্লটে। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে সময় বদলেছে শিমুলের গল্পের। এখন এটি রাত সাড়ে নয়টা থেকে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সম্প্রচারিত হয়।

ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন মানালি দে, মনীষা দে, দ্রোণ মুখোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়, স্নেহা চট্টোপাধ্যায়, সৃজনী মিত্র, শ্রীতমা ভট্টাচার্য, প্রমুখ। বর্তমানে ধারাবাহিকের গল্পে নায়ক পরাগকে হ’ত্যার চেষ্টা করেছে পরাগের ভাই ও ভাইয়ের বউ। শিমুলকে জেলে ভরে পরাগের চাকরি হাতানোই তাদের মুখ্য উদ্দেশ্য। তাই পরাগের পানীয়ে বিষ মিশিয়ে খাওয়ার চেষ্টা করে দুজন। আর দোষ ছাপাতে চায় শিমুলের উপর।

তবে সে গুঁড়ে বালি। চেষ্টা করেও পরাগলে প্রাণে মারতে পারেনি পলাশ আর প্রতীক্ষা। ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, স্মৃতিশক্তি হারানোর নাটক করছে সে। দিনে দিনে একজন দায়িত্ববান স্বামী হয়ে উঠছে পরাগ। এভাবেই স্ত্রী শিমুলকে রক্ষা করার জন্য ব্রতী হয়েছে সে।

কার কাছে কই মনের কথা’য় নয়া মোড়

সম্প্রতি ধারাবাহিকের গল্পে আবারও আসতে চলেছে নতুন মোড়। শিমুলকে রক্ষা করবে বলে এতদিন ধরে পরাগ যে মিথ্যে নাটক সাজিয়ে চলেছিল, সেই সত্যির উপর থেকে পর্দা হটতে চলেছে এবার।

আরো পড়ুন: কৃপাণের কোপ! প্রাণে বাঁচতে পরিকল্পনা করে সাত্ত্বিকের হয়ে আদালতে কেস লড়ছে গীতা

কী হতে চলেছে কার কাছে কই মনের কথার আসন্ন এপিসোডে?

সদ্য প্রকাশ্যে আসা একটি ক্লিপে দেখা যাচ্ছে, থানা থেকে হাজিরা দেওয়ার নোটিশ পেয়েছে পলাশ আর প্রতীক্ষা। মধুবালা শিমুলের উপর চটে গিয়ে বলেন, “তোমাকে এতবার বারণ করা হল। তা সত্ত্বেও তুমি থানা পুলিশ করেই ছাড়লে তো?” শিমুল বলে সে পুলিশকে নিজের সন্দেহের কথা জানায়নি। পুলিশই কিছুই সন্দেহ করে তাদের ডেকেছে। এই কথা শুনে ভয় পেয়ে যায় পলাশ ও প্রতীক্ষা। এত পরিকল্পনার পরেও পুলিশের কাছে ধরা দিতে হবে?