নতুন বি’পদের মুখোমুখি সুধা, ঠাম্মির চালে ভে’ঙে গেল সুধা তেজের সংসার!

এক গুচ্ছ নতুন ধারাবাহিকের মধ্যে স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘শুভ বিবাহ’ (Subho Bibaho)। ধারাবাহিকটি শুরুর পর থেকে দর্শকদের মনে ধীরে ধীরে জায়গা তৈরি করে নিচ্ছে। সমাজের কাছে গুরুত্বপূর্ণ একটি বার্তা পৌঁছে দিচ্ছে এই ধারাবাহিকটি। তেজ এবং সুধার জুটি ইতিমধ্যেই জনপ্রিয়তা লাভ করেছে দর্শকমহলে। সাপ্তাহিক টিআরপি তালিকায় ধারাবাহিকের ফলাফল বেশ চোখে পড়ার মত।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে সুধা ইমন এবং তেজের মধ্যে যে সম্পর্ক ছিল সেটা জেনে গিয়েছে। তেজ সুধাকে বোঝাতে পারছে না যে তেজের সাথে ইমনের আর কোনো সম্পর্ক নেই। তারপর থেকে সুধা তেজের নানান রকম পরীক্ষা নিচ্ছে। আসলে এই সবটাই ইমনের প্ল্যান, আর সেটা ভালো মতন বুঝতে পারছে তেজ। তবে সুধাকে বোঝাতে পারছে না।

শুভ বিবাহ আজকের পর্ব ১৪ অক্টোবর (Shubho Bibaho Today Episode 14 October)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে বসু মল্লিক পরিবারের দুর্গাপূজার সমস্ত দায়িত্ব সুধার উপর দিয়েছে তার শ্বশুরমশাই। তার শ্বশুর মশাই তার হাতে কিছু টাকা তুলে দিয়ে তাকে এই পুজোর দায়িত্ব দিয়েছে। সুধা নিষ্ঠা ভরে সেই দায়িত্ব পালন করবে সেই কথাও দিয়েছে। সুধা যাতে বাড়িতে শান্তিপূর্ণভাবে পুজোর আয়োজন সম্পন্ন করতে পারে সেই কথাই ভেবে তার শ্বশুর মশাই তেজের ঠাম্মিকে মন্দিরে পাঠানোর নাম করে বাড়ি থেকে বের করেছে। এরপর সুধাকে প্রত্যেকের সাহায্য করছে এই পুজোর জন্য।

সেই সময় এসে উপস্থিত হয় তেজ। সে এসে তার বাবাকে জানায় দুর্গাপূজার সমস্ত আয়োজন সে কোন বড় ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়ে করাবে সুধাকে কোন কাজ করতে হবে না। দরকার হলে সেই ইমনের ম্যানেজমেন্ট কোম্পানিকে বুক করবে। কিন্তু তার বাবা কোন কথা শুনতে চায় না, তিনি নিজের বৌমার ওপরই দায়িত্ব দিয়েছে। তাই ধমক দিয়ে তেজকে চুপ করিয়ে দেয়। মনে মনে এসবের জন্য তাকে দোষ দিতে থাকে তেজ।

অন্যদিকে দেখা যায় ঠাম্মি পুজোতে হয়ে যাওয়ার পর দেখা করে ইমন এবং তার মায়ের সঙ্গে এবং সবাই মিলে পরিকল্পনা করে কিভাবে তেজের জীবন থেকে সুধাকে সরিয়ে দেওয়া যায়। ঠাম্মি ইমনকে বলে দুর্গাপূজোতেই ইমনকে তাদের বাড়ি থেকে সুধাকে বের করে দিতে হবে। এর জন্য ঠাম্মি ইমনকে টাকা পর্যন্ত দিতে রাজি। শুধুমাত্র তেজের কোন ক্ষতি যেন না হয়। ঠাম্মি বাড়ির বাইরে বেরিয়ে যে এসব পরিকল্পনা করছে সেটা কেউ জানতে পারল না। এদিকে বাড়ির প্রত্যেক সদস্যরা মিলে সুধাকে দুর্গাপুজোর আয়োজনের সাহায্য করছে। জোছনা থেকে শুরু করে সুধার বোন সকলের রয়েছে সেখানে। এরপর সেখানে আসে তেজ। তারপর তেজ এবং সুধার মধ্যে একটু তর্ক বিতর্ক চলে, পরে তেজে নিজেই চলে যায় সেখান থেকে।

এর পরে দেখা যায় সাজানো-গোছানো যখন প্রায় শেষের দিকে তখন এসে উপস্থিত হয় ঠাম্মি। এসে তো একেবারে অবাক হয়ে চারিদিকটা দেখতে থাকে। সুধা এত সুন্দর নিজের হাতের জাদু দিয়ে মন্ডপ তৈরি করেছে যে সত্যি কিছু বলার নেই। ঠাম্মি সবাইকে জিজ্ঞাসা করে এত সুন্দর ডেকোরেশন কে করেছে? প্রথমে সবাই চুপ থাকলেও সুধা পরে এগিয়ে এসে জানায় এ সমস্ত কাজ সুধা নিজেই করেছে। এবারে দেখার অপেক্ষা ঠাম্মি এতে খুশি হন নাকি সুধার উপর রাগে সমস্ত কিছু ভেস্তে দেন।