নতুন শুরু হওয়া এক ঝাঁক নতুন ধারাবাহিক গুলির মধ্যে বর্তমানে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো স্টার জলসার (Star Jalsha) ‘শুভ বিবাহ’ (Subho Bibaho)। খুব অল্প সময়ের মধ্যেই এই ধারাবাহিক দর্শকদের পছন্দের ধারাবাহিকের তালিকায় নিজেদের নাম লিখিয়ে নিয়েছে। ধারাবাহিকের গল্প এবং নায়ক নায়িকার কেমিস্ট্রি দর্শকদের মন কেড়ে নিয়েছে। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী সোনামণি সাহা (Sonamoni Saha) এবং অভিনেত্রী হানি বাফনাকে (Honey Bafna)। দুজনেই দীর্ঘ সময়ের পর ছোট পর্দায় ফিরেছেন।
সম্প্রতি ধারাবাহিকে তেজ ফ্যাক্টরির গণেশ পূজো দেখানো হচ্ছে। কিভাবে ঝড় দুর্যোগ মাথায় নিয়ে তেজ-সুধা মিলে বসু মল্লিক পরিবারের মান সম্মান রক্ষা করতে গজাননের পূজোর আয়োজন করেছে। কিভাবে সকলের সামনে ঠাম্মির মান সম্মান রক্ষা করেছে দুজন মিলে সেই গল্পই তুলে ধরা হচ্ছে। এমনকি তেজের কথা রাখতে সুধা আরতি করতে আসে কিনা সেটাই দেখানো হবে আজকের পর্বে।

শুভ বিবাহ আজকের পর্ব ১৮ সেপ্টেম্বর (Shubho Bibaho Today Episode 18 September)
আজকের পর্বে দেখানো হবে ঠাম্মি তেজকে একাই এই আরতির দায়িত্ব দেয়। সেই সময় হঠাৎই তেজের পাশে এসে দাঁড়ায় ইমন। তেজের সঙ্গে আরতি করার জন্য দাঁড়ায় সে। কিন্তু তেজ ইমনকে স্পষ্ট জানিয়ে দেয় তেজের সঙ্গে আরতি করার অধিকার শুধুমাত্র সুধার রয়েছে। অন্যদিকে তেজ সুধাকে বারবার আরতির জন্য অনুরোধ করে। তেজের কথা রাখতে সুধা মারাঠি মহিলাদের মতন সাজগোজ করে আরতির জন্য উপস্থিত হবে। যাতে বাড়ির কেউ সুধাকে চিনতে না পারে। এরপর গজাননের সামনে তেজ সুধা মিলে আরতি করে।
এমন কি গজাননের সামনে অসাধারণ সুন্দর নৃত্য পরিবেশন করে সুধা। সুধার নাচ দেখে তো বাড়ির প্রত্যেকেরই মুগ্ধ হয়ে যায়। এমনকি ঠাম্মিও তার প্রশংসা করতে থাকে। সুধার অসাধারণ নাচ দেখে ঠাম্মি তার পরিচয় জানতে চায়। সুধা যেহেতু ঘোমটার আড়ালে ছিল তাই তাকে কেউই চিনতে পারেনি। কিন্তু সুধার এই অসাধারণ নাচ দেখে ঠাম্মি তাকে তার নাম জিজ্ঞাসা করে। সুধা কি করবে বুঝতে না পেরে হিন্দিতেই কথা বলতে থাকে ঠাম্মির সঙ্গে এবং নিজের পরিচয় রাধা হিসেবে দেয়। অন্যদিকে ঘোমটার আড়ালে থাকা সুধাকে দেখে সন্দেহ তৈরি হয় ইমনের মনে। ইমন কিছুতেই সহ্য করতে পারে না এত সুন্দর আয়োজন কি করে তেজ তার ম্যানেজমেন্ট কোম্পানি ছাড়া করে ফেলল।
অন্যদিকে সুধার বাপের বাড়িতে সুধাকে নিয়ে আলোচনা চলতে থাকে। সুধার জেঠিমা তার মাকে বলে সুধার বড়লোক বাড়িতে বিয়ে হয়ে যাবার পরেই তার বাপের বাড়ির সকলের কথা ভুলে গেছে। আসলে সুধার জেঠিমা এবং তার বোন কেউই তাকে পছন্দ করে না। তাই তার নামে সর্বক্ষণ নিন্দে চলতেই থাকে। অন্যদিকে কিছুক্ষণ পরে সুধাদের বাড়িতে হাজির হয় তেজের কাকা ত্বরিতা এবং একজন উকিল।
আরও পড়ুনঃ মায়ের জন্য প্রাণে বেঁচে মাকেই কষ্ট দিচ্ছে সোনা! দীপার গর্ভে কীভাবে জন্মালো এমন অকৃতজ্ঞ মেয়ে?
আসলে তেজের কাকা তার বৌমা এবং ছেলে কেউই তেজেকে পছন্দ করে না। আর তেজের এই সাফল্য তাদের সহ্য হয়নি। সেই কারণেই মিথ্যে অভিযোগে সুধাদের বাড়িতে হাজির হয় তারা। উকিল নিয়ে এসে তিনি জানান কিভাবে জোচ্চুরি করে মিথ্যে বলে সুধাকে তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। সেই অভিযোগে তেজ এবং বসু মল্লিক পরিবার তাদের বিরুদ্ধে মানহালির মামলা করছে। যদি এ বিষয়ে গুনাক্ষরেও বাড়ির কেউ কিছু জানে না। এবারে দেখা যাক সুধা এবং তেজ এই খবর জানার পরে কি করে।





