পরিবারের ভালো ভাবতে গিয়ে নিজের বি’পদ ডেকে আনল সুধা! ইমনের ষ’ড়যন্ত্রের শিকার নায়িকা!

বর্তমানে স্টার জলসার (Star jalsha) জনপ্রিয় ধারাবাহিক হলো ‘শুভ বিবাহ’ (Subho Bibaho)। ধারাবাহিকটি শুরু থেকে ধীরে ধীরে দর্শকের মন জয় করে নিচ্ছে। ধারাবাহিকের গল্প থেকে শুরু করে ধারাবাহিকের জুটি সবটাই দর্শকদের বেশ পছন্দের হয়ে উঠেছে অল্প সময়ের মধ্যে। দর্শকদের আকর্ষণ ধরে রাখার জন্য প্রতি সপ্তাহতেই থাকছে নতুন নতুন টুইস্ট।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে জোছনা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য সমস্ত গোছগাছ করে নিয়েছে। এদিকে সুধা জানতে পেরে গেছে জোছনা বাড়ি থেকে বেরিয়ে যাবে। তাই জন্য সুধা তাকে আটকানোর জন্য সমস্ত রকম চেষ্টা করছে। জোছনা মাঝ রাতে যখন বেরোতে যায় তখন সুধা তাকে আটকে দেয়। কিন্তু সুধার কোন কথা না শুনেই তাকে ভুল বুঝে বাড়ি থেকে বেরিয়ে যায় জোছনা।

Shubho Bibaho, Star jalsha, Bengali Serial, Serial, Bengali Telivision, শুভ বিবাহ, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Shubho Bibaho Today Episode 4 October, শুভ বিবাহ আজকের পর্ব ৪ অক্টোবর, শুভ বিবাহ আজকের পর্ব

শুভ বিবাহ আজকের পর্ব ৫ অক্টোবর (Shubho Bibaho Today Episode 5 October)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে জোছনা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর সুধার বাড়ির গাড়ি নিয়ে তাকে খুঁজতে বেরিয়ে যায়। ওইদিকে জোছনা সুতীর্থর জন্য অপেক্ষা করতে থাকলেও সুতীর্থ আসেনা। তাকে বারবার ফোন করতে থাকলো ইমনের প্ল্যানে সুতীর্থকে বারবার জোছনার ফোন কেটে দিতে হয়। জোছনা বাধ্য হয়ে সুতীর্থর ফ্ল্যাটে গিয়ে পৌঁছে সেখানে খোঁজ নিয়ে জানতে পারে সুতীর্থ আজকেই মুম্বাইয়ের জন্য রওনা দিয়ে দিয়েছে। এরপরে সুতীর্থর ফ্ল্যাটের গার্ড জোছনাকে একটি চিঠি এবং ছবি দেয়। সেই চিঠি পড়ে এবং ছবি দেখে জোছনা সুধাকে ভুল বোঝে।

অন্যদিকে জোছনা কি করবে তা ভেবে ভেবে রাস্তায় হন্যে হয়ে ঘুরতে থাকে। এরপর জোছনাকে মাঝরাতে রাস্তায় দেখতে পায় সুধাদের পাড়ার ফন্টে গু’ন্ডা। তার থেকে গয়না ব্যাগ কে’ড়ে নেওয়ার চেষ্টা করে। আর তখনই সেখানে উপস্থিত হয় সুধা। সুধা গু’ন্ডাদের সঙ্গে ল’ড়াই করে জোছনাকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। এরপরে সুধা জোছনাকে বাড়ি ফিরে যাওয়ার কথা বলে। সুতীর্থ যে তার জন্য আসবে সেটাও বোঝাতে থাকে। এরপরে জোছনা ইমনের পাঠানো সেই চিঠি এবং ছবি দেখিয়ে সুধাকে বলে এই সমস্ত সুধার কাজ। সুধা ব্ল্যা’কমেইল করে সুতীর্থকে। আর সুধাকে নানান রকম ভাবে অপমানিত করতে থাকে জোছনা। আর এদিকে জোছনা যে বাড়ি থেকে বেরিয়ে গেছে সেই খবর পায় ঠাম্মি। তেজ, ঠাম্মি এবং বাড়ির প্রত্যেকেই নিচে নেমে আসে। এরপরে হঠাৎ করে মাঝরাতে বসু মল্লিক বাড়িতে উপস্থিত হয় ইমন। সে এসে আগুনে ঘি ঢেলে দেয়।

এরপরে সবাই মিলে জোছনা এবং সুধা যেখানে ছিল সেখানে পৌঁছায়। ঠাম্মি জোছনাকে থা’প্পড় মারতে শুরু করে এবং জোছনার এই কাজের জন্য তাকে নানান কথা শোনাতে থাকে। এদিকে সুুধাকেও ভুল বোঝে বাড়ির প্রত্যেকে। সবাই বাড়িতে ফিরে এলে ঠাম্মি জোছনাকে প্রশ্ন করতে থাকে কিন্তু জোছনা ঠাম্মিকে বলে সেই আর এই বসু মল্লিক বাড়ির মাঝে বন্দী হয়ে থাকতে চায়না। অন্যদিকে সুধাকে সবাই মিলে ভুল বোঝে। এবারে দেখার অপেক্ষা এই বিপদের দিনে সুধা কি তেজকে পাশে পায় নাকি।