স্টার জলসার (Star jalsha) পর্দায় জমজমাট ধারাবাহিক গুলির মধ্যে একটি হল ‘শুভ বিবাহ’ (Subho Bibaho)। ধারাবাহিকে তেজ সুধার জুটি বর্তমানে দর্শকদের বেশ পছন্দের। মূলত এই ধারাবাহিকের ভিন্ন ধরনের গল্পই ধারাবাহিকটিকে সকলের কাছে এতটা জনপ্রিয় করে তুলেছে। প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় ভালো ফলাফল ফলাফল করছে। বিপরীত পক্ষকে মাথা তুলে দাঁড়াতে দিচ্ছে না।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে তেজের অনুপস্থিতিতে তেজ বেকারির বিস্কুটে ভেজাল দ্রব্য মিশিয়ে বিস্কুটের মান একেবারে কমিয়ে ফেলেছে তেজের মেজো কাকা। টাকার লোভ করতে গিয়ে যে তাদের ব্যবসার ক্ষতি হচ্ছে সে কথা তার মাথাতেও নেই। এদিকে বসু মল্লিক বাড়ি থেকে গরিব দুস্থ বাচ্চাদের আশ্রমে তাদের কোম্পানি থেকে বিস্কুট দেওয়া হয়। সেখানেও মেজো কাকা লোভে পড়ে নষ্ট হয়ে যাওয়া বিস্কুট পাঠায়। এই সমস্ত বিষয়ে গুনাক্ষরেও টের পায় না বাড়ির কেউ। তেজের ঠাম্মি, বাবা কেউই এ বিষয়ে জানতে পারে না। এদিকে তেজ বেকারির বিস্কুটের মান পড়ে যাচ্ছে জেনে সেই বিস্কুট পরীক্ষা করতে আসে পরীক্ষকরা।

শুভ বিবাহ আজকের পর্ব ৭ ডিসেম্বর (Shubho Bibaho Today Episode 7 December)
এবারে টেলিকাস্ট হওয়ার আগেই ফাঁস হল ধারাবাহিকের আজকের পর্ব। আজকের পর্বে দেখা যাবে সার্থক অর্থাৎ অনিকেত সুধার উপর বদলা নেওয়ার জন্য আবারও ব্যাঙ্গালোর থেকে পালিয়ে এসেছে কলকাতায়। এখানে এসে তেজ বেকারির ক্ষতি তো করছেই সঙ্গে সুধাকে বিপদে ফেলছে। ওদিকে তেজ বেকারির সমস্ত কারখানায় তালা পড়ে যাচ্ছে। তাদের ব্যবসা বন্ধ করে দেওয়া হচ্ছে তাদের বিস্কুটের মান কমে যাচ্ছে দেখে। এদিকে তেজ এবং সুধা অনেক অনুরোধ করার পরেও পুলিশ কিছুতেই তাদের ভেতরে ঢুকতে দেয় না। তাদের বিস্কুটের কোয়ালিটি চেক করা হচ্ছে বলে তাদেরকে কোনভাবেই ভেতরে ঢুকতে দেওয়া হয় না।
সিল করে দেওয়া হয় তেজ বেকারি
অন্যদিকে ঠাম্মি খবর পায় তাদের কারখানায় রেট পড়েছে, সঙ্গে সঙ্গে সবাই মিলে ছুটে আসে কারখানার সামনে। এদিকে পুলিশও চলে এসেছে এই পরিস্থিতি সামাল দিতে। সাংবাদিক সাধারণ মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করে দিয়েছে। সুধা এবং তেজকে সেখানে দেখে মেজো কাকা তো তাদের অপমান করতে থাকে। সুধা তেজকে সেখান থেকে নিয়ে যেতে চাইলেও তেজ বলে এই পরিস্থিতে সে কিছুতেই পরিবারের পাশ থেকে যাবে না। অন্যদিকে বিস্কুটের কোয়ালিটি চেক করার পর সেখানে ভেজাল জিনিস পাওয়া গিয়েছে। এই কাজ যে করছিল তাকে কারখানা থেকে বার করে দিয়েছিল তেজ, কিন্তু সে নাকি এখনো কাজ করছে কারখানাতে। এটা জানতে পেরে তেজ তো একেবারে অবাক হয়ে যায়। এরপরই পুলিশ এসে জানায় সেই আশ্রমে তারা বাচ্চাদের বিস্কুট দিয়েছিল সেই বিস্কুট খেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব কথা শোনার পর সাধারণ মানুষ তো আরো ক্ষেপে ওঠে।
আরও পড়ুন: জয়কে বাঁচাতে ছুটলো দীপা! সোনার কাছে ধরা পড়ে গেল রুপা! টানটান উত্তেজনাময় আজকের পর্ব
এমনকি বসু মল্লিক বাড়ির বাইরেও সাধারণ মানুষ বিক্ষোভ দেখাতে থাকে। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে দেখে তেজের মেজ কাকা সমস্ত দোষ দিতে থাকে তেজ এবং সুধার উপর। তারপর পুলিশ এসে সমস্ত কারখানা সিল করে দিতে বলে এবং ঠাম্মিকে গ্রেফতার করার কথা বলে। তখনই তেজ পুলিশের কাছে গিয়ে বলে সে কাগজে-কলমে এখনো এই তেজ বেকারির উত্তরাধিকারী। তাই জন্য ঠাম্মিকে নয় তেজকে যেন গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।





