তীর্থর কথা শুনে কেঁদে ফেললো পুতুল! শিমুলের কথাতেও শান্ত হলো না সে! পুতুলের জীবনে নতুন ঝড়!

এই মুহূর্তে দাঁড়িয়ে জি বাংলা (Zee Bangla) চ্যানেলের যে সমস্ত ধারাবাহিকগুলি দর্শকদের মনে জায়গা দখল করতে সক্ষম হয়েছে তার মধ্যে অন্যতম হলো কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha) ধারাবাহিকটি। এই মেগা প্রত্যেকদিন দর্শকদের সামনে সমাজের অনেক বাস্তব ঘটনাকে তুলে ধরছে। আর এই বিষয়টিই এই মেগার ইউএসপি।

অনেক ঝড় ঝাপটা বাধা-বিপত্তি পেরিয়ে এসে আজ সুখের মুখ দেখেছে শিমুল। বর্তমানে স্বামী শাশুড়ি নিয়ে ভালো আছে সে। সম্প্রতি পলাশকে জেল থেকে বের করে আনার ব্যবস্থা করে ফেলেছে নায়িকা। শিমুল ঠিক করেছে পলাশ বেরিয়ে এলে তার আবার নতুন করে একটা বিয়ে দেবে, একটা সুন্দর সংসার গড়ে দেবে। এসব কথা শুনে খুব খুশি হয় শিমুলের শাশুড়ি মা মধুবালা।

ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, শিমুল বিপাশা আর সুচরিতা তিনজন মিলে পাশে দাঁড়িয়েছে তাদের আরেক বান্ধবী শীর্ষার। কারণ তাকে ভুল বুঝে দূরে সরিয়ে দিয়েছে তার নিজের স্বামী। শীর্ষা বুঝতে পেরেছে এই পৃথিবীতে কেউ কারো আপন নয়। সবাই শুধু নিজের স্বার্থটাই বোঝে। তাই সে আর এক মুহূর্ত নিজের শাশুড়ি মা আর স্বামীর সঙ্গে সংসার করতে রাজি নয়।

একটা ঝামেলা মিটতে না মিটতেই শিমুলের জীবনে হাজির হয় নতুন সব ঝামেলা। পুতুলের বিয়ের অনুষ্ঠানে সবাই মিলে আনন্দ করতে করতে হঠাৎ করে পুতুলের কয়েকটা কথা ভীষণভাবে আত্মসম্মানে লেগে যায় তীর্থঙ্করের। যার ফলস্বরূপ ভীষণ রেগে যায় তীর্থঙ্কর। সে আর এক মুহূর্ত নিজের শ্বশুর বাড়িতে থাকতে চায় না। এই নিয়ে মহা সমস্যায় পড়ে শিমুল। তীর্থঙ্করকে রেগে যেতে দেখে ভয় পেয়ে যায় পুতুল।

আরও পড়ুন: নতুন ধারাবাহিকে ফিরছেন অন্বেষা হাজরা! বিপরীতে থাকছেন জনপ্রিয় নায়ক! তার নাম জানলে চমকে যাবেন আপনিও!

শিমুলের কথা শুনল না তীর্থ

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, পুতুলের কথায় ভীষণ রেগে গিয়েছে তীর্থঙ্কর। রাগের থেকেও বেশি তার আত্মসম্মানে লেগেছে সেই কথাগুলো। সে কারো কথা শুনতে রাজি নয়। বাড়ি চলে যেতে চায় তীর্থঙ্কর। শিমুল তাকে বলে, সে বাড়ি যাচ্ছে যাক কিন্তু রাতে তাকে এখানেই থাকতে হবে। এই শুনে তীর্থঙ্কর বলে, “এরপর যদি পুতুল বলে বেড়ায় যে তার স্বামী শ্বশুর বাড়িতে থাকে তখন?” এই কথা শুনে কেঁদে ফেলে পুতুল।