বর্তমান সময়ের বাংলা টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক হল অনুরাগের ছোঁয়া। যেটি প্রায় ১০ মাসের বেশি সময় ধরে প্রত্যেক সপ্তাহে টিআরপি তালিকার শীর্ষস্থান দখল করে রেখেছে। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখতে পাওয়া যাচ্ছে অভিনেতা দিব্যজ্যোতি দত্ত এবং স্বস্তিকা ঘোষকে। প্রথম থেকেই সূর্য দীপার জুটি দারুন ভাবে জনপ্রিয় দর্শক মহলে।
তবে সম্প্রতি সময়ে সূর্য দীপার থেকেও বেশি জনপ্রিয় তাদের দুই মেয়ে সোনা এবং রুপা। দুই ছোট্ট ছোট্ট অভিনেত্রী নিজেদের অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন একেবারে জয় করে নিয়েছে। আর সেই সব কিছু নিয়ে টিআরপি তালিকা শীর্ষস্থানে দেখা যায় জলসার এই ধারাবাহিককেই।
এই ধারাবাহিকের প্রতিটা দিনের এপিসোডি রয়েছে এত বেশি উত্তেজনাময় যে দর্শকরা পরবর্তী পর্বের জন্য মুখিয়ে থাকে। বর্তমানে গল্প দেখা যাচ্ছে মিশকা চক্রান্ত করে সূর্যকে নানা দিক থেকে ফাঁসিয়ে দিয়েছে।। একদিকে বলেছে তার গর্ভে সূর্যর সন্তান রয়েছে এবং অন্যদিকে নিজের খুনের অপরাধেও সূর্যকে ফাঁসিয়ে দিয়েছে।
কিন্তু দীপা অনেক কষ্ট করে দেবিপক্ষের আগেই সূর্যকে মিশকার খুনের দায় থেকে বাঁচিয়ে নিয়েছে জীবিত মিশকাকে সকলের সামনে এনে। যার ফলে মিশকার জেল হয়েছে কিন্তু তার গর্ভের সন্তান নিয়ে এখনো রয়েছে ধাঁধা। এরই মধ্যে একটি নতুন প্রোমো সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে সোনা রুপাকে তাদের স্কুলের একটি মেয়ে বলছে। তোদের তো কোন নতুন ভাইবোন আসবে। যেটা শুনে রুপা রেগে যায় এবং সে মেয়েটাকে ঠেলে ফেলে দেয়।
আরও পড়ুন: কনস্টেবলের সাহায্যে জেল থেকে পালিয়ে এবার সোনা রুপাকে কিডন্যাপ করল মিশকা! আসছে নতুন বিপদ
তারপরেই সূর্যকে ডেকে পাঠায় প্রিন্সিপাল আর বলে যে মিশকা সেনের অপরাধ ধরা পড়লেও তার গর্ভের সন্তান আর ডিএনএ টেস্ট আপনার নামে তাই সোনা রুপাকে এই স্কুলে রাখা যাবে না। সূর্য বার বার বলে যে এসব মিথ্যে কিন্তু কেউই মানতে চায় না। উল্টোদিকে দীপা মনে মনে ভাবে যে সে আর কোনোভাবেই সূর্যকে অবিশ্বাস করতে পারবে না এবার আসল সত্যির সম্মুখীন হতে হবে তাকে।





