অর্জুন থেকে অর্জুন ড্যাডি! বাবার জায়গায় অর্জুনকে বসালো রুপা, ধারাবাহিকে নতুন মোড় আসতেই ক্ষেপে গেল ভক্তরা!

প্রায় দুই বছরের কাছাকাছি সময় ধরে স্টার জলসার (Star jalsha) পর্দায় সম্প্রচারিত হচ্ছে সবার প্রিয় অনুরাগের ছোঁয়ায় (Anurager chowa)। একটা সময় টানা বেঙ্গল টপার এর স্থান দখল করে বসেছিল এই মেগা। মাঝে বেশ কয়েক মাস প্রথম পাঁচ থেকে বেরিয়ে গেলেও বিগত সপ্তাহ থেকে আবারো প্রথম পাঁচে ঢুকে পড়েছে এই ধারাবাহিক। চলতি সপ্তাহে বেশ ভালো টিআরপি পেয়ে চতুর্থ স্থান দখল করেছে অনুরাগের ছোঁয়া।

ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, এক্সিডেন্ট এর আঘাত থেকে একটু একটু করে সেরে উঠছে রুপা। তবে তার যে রোগটি ছোট থেকেই দেহে বাসা বেধেছে সেটির এখনো অব্দি কোন নিষ্পত্তি হয়নি। খুব তাড়াতাড়ি কোন চিকিৎসা না হলে ৬ মাসের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়বে ছোট্ট রুপা। এটা জানতে পেরে গিয়েছে সে। এরপর থেকেই রুপার তার মায়ের প্রতি চিন্তা অনেক বেড়ে গিয়েছে। আর সে চিন্তা থেকেই নিজের মাকে সুখী দেখার জন্য অনেক কিছুই ভেবে চলেছে রুপা।

সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বিছানায় অসুস্থ অবস্থায় শুয়ে রয়েছে রুপা। সে অর্জুনকে বলে তার মাথায় খুব ব্যথা করছে। অর্জুন রুপার পাশে ততক্ষণ অব্দি বসে থাকে যতক্ষণ না রুপার কষ্ট কমে। রুপা একটু ঠিক হতেই অর্জুন সেখান থেকে চলে যেতে চায়। আর ঠিক তখনই অর্জুনকে জড়িয়ে ধরে রুপা। সে বলে ওঠে, “তুমি কোত্থাও যাবেনা। তুমি আমাদের মায়ের বেস্ট ফ্রেন্ড হবে অর্জুন ড্যাডি?” এমন কথা শুনে অবাক অর্জুন। তখনই ঘরে ঢুকে দীপা।

রুপার মুখে এরকম একটা কথা শুনে অবাক হয়ে যায় সে। দীপার রুপাকে জিজ্ঞাসা করে সে এরকম কথা কেন বলছে? কিন্তু রুপা একা নয়, তার সাথে সোনাও একেবারে সহমত। তবে কি সন্তানের মুখের দিকে তাকিয়েই নতুন করে অর্জুনের সাথে জীবন শুরু করবে দীপা? এই প্রোমোটি প্রকাশ পাওয়ার পর থেকেই বেশ খেপেছেন দর্শকমহল। সূর্যের মধ্যে যে বদল ঘটেছিল সেটাকে পছন্দ করেছিলেন ভক্তরা। এবং তারা চেয়েছিলেন সূর্যের সাথেই পুনরায় নিজের জীবন শুরু করুক দীপা। কিন্তু সেখানে তাদের এক অত্যন্ত প্রিয় জুটিকে ভেঙে অন্য এক নায়ককে প্রবেশ করানোর ফলে ধারাবাহিকটির প্রতি সমস্ত ভক্তি চটে যাচ্ছে তাদের।

আরও পড়ুন: আবার টপার হওয়ার লক্ষ্যে এককালীন বেঙ্গল টপার অনুরাগের ছোঁয়া, অনেক পিছিয়ে পড়ল নিম ফুলের মধু!

আবারও এই ধারাবাহিককে দ্বিতীয় শ্রীময়ী করে তুলতে চাইছে নির্মাতারা এমনটাই দাবি ভক্তদের। তাদের মতে হয় দীপা একা থাকুক নয়তো দীপা সূর্যের সাথে থাকুক, কিন্তু কোনভাবেই যেন এই ধারাবাহিকে সুদীপা জুটির মাঝে কেউ না আসে। কিন্তু গল্পে পাওয়া যাচ্ছে অন্য এক ইঙ্গিত। কি হতে চলেছে দীপার আগামী জীবনে? সূর্য কি ফিরবে তার দীপার কাছে? নাকি অর্জুনের সাথে এই ঘর বাঁধবে নায়িকা?