এক্কাদোক্কার শেষ করা স্লটে ঝড়ের গতিতে টিআরপি তুলে মিলিকে পরাস্ত করল জল থই থই ভালোবাসা! খুশি ভক্তরা

জি বাংলার (Zee Bangla) সঙ্গে টক্কর দিতে স্টার জলসা (Star Jalsha) একের পর এক নতুন নতুন ধারাবাহিক নিয়ে আসছে। তারমধ্যে একটি হল লীনা গাঙ্গুলির (Leena Ganguly) ‘জল থই থই ভালোবাসা’ (Jol Thoi thoi Valobasa)। ধারাবাহিকটি প্রথমদিন থেকে দর্শকমনে বেশ ভালো জায়গা করে নিয়েছে। লেখিকার আগের সবকটি সিরিয়ালের থেকে এই সিরিয়ালের গল্প বেশ ইউনিক। গল্পের মুখ্য চরিত্রে রয়েছেন আমাদের সকলের প্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Auddy)।

অভিনেত্রী যে ধারাবাহিকে থাকেন, সেই ধারাবাহিক দর্শকদের মনে জায়গা করে নিতে বাধ্য। বয়স শুধুই একটা ‘নম্বর’, তা বারংবার প্রমান করেছেন তিনি। অপরাজিতার শেষ ধারাবাহিক ছিল ‘লক্ষ্মীকাকিমা সুপারস্টার’ (Lokkhi Kakima Superstar)। ‘জল থই থই ভালোবাসা’ ধারাবাহিকটি মাঝবয়সী একজন গৃহিণীকে নিয়ে তৈরী, তার ইচ্ছা সাঁতারু হওয়ার। তাই তিনি এই বয়সে এসে সাঁতার শিখতে শুরু করেছেন।

একজন গৃহিনী হয়েও যে সংসার সামলে নিজের ইচ্ছা পূরণ করতে পারেন, তাই দেখাচ্ছেন কোজাগরী। টিআরপিতেও বেশ ভালো স্কোর করছে এই মেগা। শুরু হওয়ার পর থেকেই টিআরপিতে ভালো টক্কর দিচ্ছে জি বাংলাকে। ‘জল থই থই ভালোবাসা’ ধারাবাহিকে কোজাগরীর স্বামীর চরিত্রে রয়েছেন জনপ্রিয় অভিনেতা চন্দন সেন। বড় ছেলের চরিত্রে অভিনয় করছেন দেবোত্তম মজুমদার, ছোট ছেলের চরিত্রে অভিনয় করছেন অর্ণব ব্যানার্জি।

ছোট মেয়ের চরিত্রে অভিনয় করছেন অনুষা বিশ্বনাথন। সোম-রবি প্রতিদিন রাত ৯ টা থেকে সম্প্রচার হচ্ছে এই সিরিয়াল। লীনা গাঙ্গুলির আগের ধারাবাহিক ‘এক্কা দোক্কা’ বা গুড্ডি’ সকলকে ছাপিয়ে যাবে এই মেগা। দুই ধারাবাহিকই টিআরপিতে একেবারে তলানিতে চলে যায়। তবে স্টার জলসার অপরাজিতার এই মেগা টিআরপিতে ভালো ঝড় তুলবে। প্রথম সপ্তাহেই স্টার জলসার ‘জল থই থই ভালোবাসা’ জি বাংলার নতুন ধারাবাহিক ‘মিলি’ (Mili)কে টপকে দিয়েছে।

আরও পড়ুনঃ মিশকাকে প্রমান সহ হাতে নাতে ধরলো সূর্য! দীপার বুদ্ধিতে ছদ্মবেশ নিতেই হলো কেল্লাফতে!

হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই মেগার। ‘জল থই থই ভালোবাসা’ টিআরপিতে স্কোর করেছে ৬.৯। অন্যদিকে, ‘মিলি’ স্কোর করেছে ৫.৯। বোঝাই যাচ্ছে, অপরাজিতার এই সিরিয়াল ধীরে ধীরে জি বাংলার সকল সিরিয়ালকে টেক্কা দিতে চলেছে। উক্ত ধারাবাহিকে অপরাজিতা ছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছেন তাবড় তাবড় তারকারা। তাদের মধ্যে অনেকেই আগে ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন।