মাকে নিজেদের অবস্থান বোঝাতে দারুন বুদ্ধি বার করলো রুপা! তার বুদ্ধিতে সূর্যের কাছে পৌঁছে গেল দীপা!

বর্তমানে জমে উঠেছে স্টার জলসার (Star jalsha) অনুরাগের ছোঁয়ার (Anurager chowa) প্রত্যেকটি পর্ব। এই ধারাবাহিকের নায়িকা দীপা নিজের প্রাক্তন স্বামীকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে এক কঠিন সংগ্রামে নেমেছে। সেটা করতে গিয়ে সে অনেক রহস্যের মুখেও পড়েছে দীপা। কি হচ্ছে কেন হচ্ছে সবটাই তার কাছে অজানা। কে বা কারা তার ডাক্তারবাবুর ক্ষতি করতে চাইছে সেটাও দীপা জানেনা। তবে ধীরে ধীরে সমস্ত রহস্যের সমাধান করবে সে। আর এই রহস্যের উন্মোচন করতে গিয়েই যত দিন যাচ্ছে আবারও একটু একটু করে ধারাবাহিকটি আকর্ষণীয়তা ফিরে পাচ্ছে।

বর্তমান গল্প অনুযায়ী, অনেক কষ্ট করে সূর্য অবধি পৌঁছাতে সক্ষম হয়েছিল ধারাবাহিকের নায়িকা দীপা। কিন্তু হঠাৎ করেই আবার সব এলোমেলো হয়ে গেল। হঠাৎ করে দুই জন গুন্ডা সূর্যর খোঁজ করতে করতে সেই মানসিক কেন্দ্রে চলে আসে আর তারপর থেকে সূর্যকে ধাওয়া করে। তবে এখন সূর্য একা নয় তার সাথে আছে তার দুই মেয়ে সোনার রুপা। তাই এবার তিনজনকে নিয়ে চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছে দীপা এবং গোটা সেনগুপ্তের পরিবার।

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ১ জুন (Anurager Chowa Today Episode 1 June)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, সোনা রুপা আর সূর্য তিনজনে মিলে রাস্তা দিয়ে পালাতে থাকে। আর গুন্ডারা তাদেরকে অনুসরণ করতে থাকে। সূর্য কিছুতেই ওই গুন্ডাগুলোকে সোনা রুপার কাছে ঘেঁষতে দিতে চায় না। প্রত্যেকবার যখনই তারা সূর্য আর সোনা রুপার কাছাকাছি চলে আসে তখনই বাবা আর দুই মেয়ে মিলে ওই গুন গুলোকে শায়েস্তা করে আর সেখান থেকে পালিয়ে যায়।

রুপার সংকেত বুঝতে পারলো দীপা

এদিকে দীপা কাকাই জয় উর্মি এবং মোহনপুরের পুলিশ প্রত্যেককে সূর্য আর দুই মেয়েকে খুঁজতে খুঁজতে সেই জায়গায় চলে আসে যেখান থেকে সূর্য আইসক্রিম নিয়েছিল। সেখানেই দীপা জানতে পারে রুপা একটা আঙ্গুরের থোকা নিয়ে পালিয়েছে। এরপর রাস্তায় আঙ্গুর পড়ে থাকতে দেখে দীপা বুঝে যায় এটাই রূপার সংকেত। আরে রাস্তায় পড়ে থাকা সেই আঙ্গুর অনুসরণ করে দীপারা এগোতে থাকে। অন্যদিকে হাঁটতে হাঁটতে রুপার পায়ে ব্যথা করছে বলে, প্রথমে রুপাকে আর তারপরে রুপা আর সোনা দুজনকেই কোলে নিয়ে হাঁটতে থাকে সূর্য।

আরও পড়ুন: প্রকাশ্যে দিনক্ষণ! জানুন জনপ্রিয় ধারাবাহিককে সরিয়ে কবে থেকে আসছে হানি এবং সোনামণির শুভ বিবাহ!

ভিক্টরের কথা শুনে অবাক তিস্তা

এদিকে সেনগুপ্ত বাড়িতে প্রত্যেকে প্রচন্ড চিন্তায় পড়েছে সবাইকে নিয়ে। লাবণ্য সেনগুপ্ত এই আশায় বসে আছে যে সবাই একসাথে বাড়ি ফিরবে। এর মাঝেই সূর্যের অবস্থান জানতে পেরে ভিক্টর আড়ালে এসে তাড়াতাড়ি একজনকে ফোন করে সূর্যের বিষয়টা জানায় আর এটা শুনে ফেলে তিস্তা। সে ঘুরিয়ে ভিক্টরকে জিজ্ঞাসা করে কাকে তার দাদার কথা জানাচ্ছিল সে? ভিক্টর বুঝতে পারে তিস্তা সবটা শুনতে পায়নি। তাই ঘুরিয়ে পেঁচিয়ে আবারো কিছু একটা তিস্তাকে বুঝিয়ে দেয় সে।