“ও বিয়ে করেছে, সেকি জানিই না…” আরফিনের বিয়ের কথা শুনে চোখ কপালে উঠল নেহার! অনস্ক্রিন বউকে ধোঁকা ‘যোগমায়ার’ নায়কের!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘যোগমায়া’ (Jogomaya)। ধারাবাহিকের নায়িকা চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী নেহা আমনদীপ (Neha Amandeep) এবং নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেতা সৈয়দ আরফিন (Syed Arfin)-কে। দুজনেই পর্দার যথেষ্ট পরিচিত মুখ। অভিনয় করেছেন আগে বেশ কিছু নামকরা ধারাবাহিকে। জি বাংলা নতুন প্রজেক্টে অভিনয়ের শুরুতেই বিয়ে সেরেছেন সৈয়দ। ‌যদিও সে কথা বেমালুম চেপে গিয়েছে নায়ক! যা শুনে রীতিমতো অবাক ‌ পর্দার যোগমায়া।‌

কিছুদিন আগেই জি বাংলার পর্দায় শুরু হওয়া যোগমায়া অল্প কয়েকদিনেই জনপ্রিয় হয়েছে। ‌ পর্দায় প্রতিবাদী চরিত্রে সাবলীল নেহা। ‌ সম্প্রতি তার বিয়ে হয়েছে নায়ক রেহানের সঙ্গে। তবে শুধুমাত্র পর্দাতেই বিয়ে করেনি ‘রেহান’ ওরফে অভিনেতা সৈয়দ আরফিন। বাস্তবেও সাত পাকে ঘুরেছেন অভিনেতা। ‌দীর্ঘদিনের বান্ধবী তানিয়ার সঙ্গে চার হাত এক হয়েছে নায়কের। সম্প্রতি ঈদের দিনে বিবাহিত জীবনের সম্পর্কে শিলমোহর দিয়েছেন অভিনেতা। ‌

নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই লাজুক অভিনেতা সৈয়দ আরফিন। সেটে তিনি অন্যদের মতো হুল্লোড় প্রিয়, আড্ডাপ্রেমী নন।ধারাবাহিক শুরু হতে দাদাগিরির মঞ্চে এসেছিল যোগমায়া‌ টিম। ‌সেখানে নেহা অভিমানী গলায় বলেছিলেন তাঁর-সহ অভিনেতা পর্দার আড়ালে তার সঙ্গে মোটেই সেভাবে কথা বলেন না! সেভাবে আলাপ পরিচিতি নেই তাঁদের। এদিকে, নায়ক যে বাস্তবে বিয়ে করেছেন সেটাই জানেন না অভিনেত্রী নেহা। সাম্প্রতিক সাক্ষাৎকারে সৈয়দের বিয়ের খবর জেনে যেন আকাশ থেকে পড়লেন অভিনেত্রী।

জি বাংলার ধারাবাহিক যোগমায়ার সেটে খোশ আড্ডায় সৈয়দ আরেফিন ও নেহা আমনদীপ কী বলছেন তাঁরা?

সাক্ষাৎকারে ক্যামেরার সামনেই অবাক গলায় নেহা বলেন, “কবে বিয়ে হয়েছে ওর? একবারের জন্য বললেও না! আমি যদি বিয়ে করি আমি কি বলবো না?” এরপরই পরিস্থিতি হালকা করে নেন তিনি। হেসে বলেন, নিশ্চয়ই সবাইকে খাওয়াতে হবে ভেবে চেপে গিয়েছে বিয়ের কথা! পাশে বসে লাজুক হাসেন‌ পর্দার রেহান। উল্টে তিনি বলেন, নায়িকাকে সারাদিন স্ক্রিপ্ট পড়তে দেখেন তিনি। দুজনের মধ্যে সরাসরি বাক্যালাপ কমই হয়।

আরো পড়ুন: শিমুলের নাচ দেখার লোভ সামনে আনলো পরাগের আসল চেহারা! শিমুলের পাশাপাশি সব জেনে গেল পলাশ প্রতীক্ষা!

সৈয়দ বলেন, অভিনয় জগতে এত মুখস্ত করতে হয় জানলে তিনি এ পথে আসতেন না। যদিও এখন এসবের সঙ্গেই অভ্যস্ত যোগমায়ার নায়ক।এর আগে তুঁতে ধারাবাহিক ও অন্যান্য সিরিয়ালে দেখা গিয়েছিল তাঁকে। অভিনেতার বাস্তব পার্টনার একসময় ছিলেন অভিনয় জগতে। তবে এখন তিনি সরকারি কর্মী। প্রশাসনিক মহলের সঙ্গে যোগ রয়েছে তাঁর। আইনি মতে বিয়ে সেরেছেন অভিনেতা। বললেন, কিছুদিন পর ধুমধাম করে সামাজিক অনুষ্ঠানের ব্যবস্থা করবেন তিনি।