‘বৌমা একঘর’ শেষ হয়েছিল মাত্র তিনমাসেই। কেরিয়ারের দ্বিতীয় ধারাবাহিক এত তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ায় মন খারাপ ছিল অভিনেত্রী সুস্মিতা দের (Susmita Dey)। তার পর ফের জলসার পঞ্চমী ধারাবাহিকের মাধ্যমে নায়িকা চরিত্রে ফিরেছিলেন তিনি। তবে সেটিও শেষ হয়েছে বেশ কিছু দিন আগেই। আবার এক নতুন ধারাবাহিক নিয়ে ফিরছে সুস্মিতা।
সুস্মিতা দে-এর জীবনে প্রথম ধারাবাহিকের নাম ছিল ‘অপরাজিতা অপু’। ধারাবাহিক বেশ জনপ্রিয় হয়েছিল দর্শক মহলে। এই ধারাবাহিকের মধ্যে দিয়েই ভক্তদের মনে জায়গা করে নিয়েছিলন সুস্মিতা। এটি শেষ হওয়ার পর খুব বেশি দিন অপেক্ষা করতে হয়নি তাকে।

‘বৌমা একঘর’ ছিল তাঁর দ্বিতীয় ধারাবাহিক। তিন মাসের মাথায় যে ধারাবাহিকটি বন্ধ হয়ে যাবে, তা ভাবতে পারেননি সুস্মিতা। সেইসময় সুস্মিতা জানিয়েছিলেন, এত তাড়াতাড়ি ধারাবাহিক শেষ হওয়ায় মন খুবই খারাপ। তার পরেই শুরু হয় তার তৃতীয় মেগা পঞ্চমী।
পঞ্চমী শেষ হওয়ার সময় অভিনেত্রী বলেন, কোনও কিছু শুরু হলে তার শেষও হবে। এটাই নিয়ম। তার কিছু দিনের মধ্যেই ফের তার ফেরার খবর প্রকাশ করলো স্টার জলসা। হ্যাঁ পুনরায় জলসতেই ফিরছেন তিনি। তবে তার বিপরীতে থাকবেন কে?
আরও পড়ুন: শেষের খবর এসে গিয়েও হল না শেষ! ধারাবাহিকের মেয়াদ আরো তিন মাস বাড়ালো চ্যানেল!
বহু দিন ধরেই বাংলা টকিজ তার নায়িকার অনুসন্ধান করছিলেন। ইন্দ্রানী থেকে শুরু করে দেবাদৃত এবং তৃণা সাহার মতন অভিনেত্রীদের লুক সেট হয়েছে। তবে সুস্মিতা দেকেই শেষমেষ নায়িকা হিসেবে বেছে নিলো প্রোডাকশন হাউস। তার বিপরীতে দেখা যাবে সাহেব ভট্টাচার্যকে। ১৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে এই ধারাবাহিক।





