পর্দার প্রেম রূপ নিল বাস্তবে! জমিয়ে প্রেম করছেন স্বস্তিক গীতা! নিজের মুখেই সেই কথা স্বীকার করলেন অভিনেতা!

স্টার জলসার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক গীতা LLB (Geeta LLB)। দিনে দিনে বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। আর পাঁচটি ধারাবাহিকের মতো সাংসারিক কূটকচালি নয়, জগদ্ধাত্রীর বিপুল জনপ্রিয়তার পর প্রায় সেই ধাঁচের গল্প নিয়ে এবার স্টার জলসার দর্শকদের মন জয় করে নিয়েছে ব্লুজ প্রোডাকশন হাউজ। স্টার জলসার পর্দায় জমে উঠেছে ধারাবাহিকটি। বেড়েছে ধারাবাহিকের টিআরপিও।

শুরুর থেকেই স্টার জলসার পর্দায় কামাল করেছে গীতা LLB। অসাধারণ গল্প এবং সুন্দর চিত্রনাট্যের কারণে খুব কম সময়ের মধ্যেই দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে গীতা। তবে যত দিন এগিয়েছে ততই বেড়েছে টিআরপি। এখনও পর্যন্ত সন্ধ্যে সাড়ে ৬ টার স্লটে গীতাকে টক্কর দিতে উঠতে পারেনি কেউ। কোর্টের মধ্যে যার মুখ চলে আর বাইরে হাত, সেই গীতার প্রকোপে বারবার পরাস্ত হয়েছে জি বাংলার ধারাবাহিকগুলো।

তবে দর্শকদের মাঝে শুরুর থেকেই বেশ জনপ্রিয়তা পেয়েছে গীতা আর স্বস্তিকের জুটি। গীতার প্রতি স্বস্তিকের ভালোবাসা, স্বস্তিকের অগাধ বিশ্বাস সবটাই মন ছুঁয়ে গেছে ধারাবাহিকের অনুরাগীদের। তবে সম্প্রতি স্বস্তিকের ভালোবাসার ডাকে সাড়া দিয়েছে গীতাও। হাসপাতালে ভর্তি থাকাকালীন স্বস্তিকে নিজের মনের কথা জানিয়ে দিয়েছে গীতা। গীতার ভালোবাসার টানে বের বেঁচে উঠেছে স্বস্তিক।

প্রেমের জোয়ারে ভাসছে গীতা স্বস্তিক

ধীরে ধীরে পর্দায় জমে উঠেছে স্বস্তিক গীতার রসায়ন। তবে দর্শকদের মাঝেও গুঞ্জন বাস্তব জীবনেও প্রেম করছে গীতা-স্বস্তিক অর্থাৎ অভিনেত্রী হিয়া মুখার্জী এবং কুণাল শীল। পর্দায় বাইরে বাস্তবেও দুজনকে মাঝে মধ্যেই একসঙ্গে দেখেন দর্শকরা। চলতে থাকে খুনসুঁটি। কিছুদিন আগেই সমুদ্র সৈকতে হিয়ার সঙ্গে বেশ কয়েকটি ছবি দিয়েছিলেন কুণাল। তাদের মাখোমাখো প্রেম দেখে মন ভরে গিয়েছিল দর্শকদের।

আরও পড়ুন: ৬ বছর অভিনয় থেকে দূরে! কিন্তু কেনো? অবশেষে মুখ খুললেন অভিনেত্রী প্রীতি জিন্টা!

বাস্তবেও প্রেম করছেন গীতা স্বস্তিক, জানালেন অভিনেতা

তবে এবার নিজেদের প্রেমের কথা স্বীকার করেছেন দুজনে। স্পষ্ট জানিয়েছেন প্রেম করছে গীতা আর স্বস্তিক। অভিনেতা জানান গীতা যেদিন তাকে আই লাভ ইউ বলেছিল সেদিনের পর্বটা বেশ কয়েকবার দেখেছেন তিনি। এতটাই মন ছুঁয়ে গিয়েছিল তার। বারবার ভাবতেন “এতভাব করে আমি গীতাকে আই লাভ ইউ বলি আর ও কিছুই বলে না।” তবে এবার অবশেষে স্বস্তিককে আই লাভ ইউ বলেছে গীতা। নানা বাস্তবে নয়, শুধুমাত্র ধারাবাহিকে। অভিনেতা জানান গীতা এবং স্বস্তিক প্রেম করছে কিন্তু বাস্তবে হিয়া আর কুণাল শুধুই ভালো বন্ধু এবং সহকর্মী। তবে দর্শকদের অধিকাংশই চান পর্দার প্রেম রূপ নিক বাস্তবে।

 

View this post on Instagram

 

A post shared by Mrinmoye mukherjee (@mrinmoyeehiya)