ফের ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত! এক সাক্ষাৎকারে নিজেই সেই কথা জানালেন অভিনেত্রী!

বাংলা বিনোদন (Entertainment) জগতে এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা খুব অল্প সময়ের মধ্যে দর্শকদের (Audience) মনে একটা পাকাপাকি জায়গা তৈরি করে নিতে সক্ষম হয়েছে। যেহেতু বাঙালি দর্শকদের কাছে টেলিভিশন (Bengali Television) বিনোদনের একটি অনেক বড় প্ল্যাটফর্ম তাই সেখানে সম্প্রসারিত বাংলা ধারাবাহিক গুলিতে যে সমস্ত অভিনেতা অভিনেত্রীদের দর্শকরা দেখতে পান তারা কাছে অনেক বেশি জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমান সময়ে ঠিক এমনই একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন স্বস্তিকা দত্ত (Swastika Dutta)।

আরো পড়ুন: মেসোর সাথে ভাগ্নির অ’ন্ত’র’ঙ্গ মুহূর্ত দেখিয়ে চরম ট্রোলের শিকার লাভ বিয়ে আজকাল!

এই মুহূর্তে অভিনেত্রী স্বস্তিকা দত্ত মূলত ছবি ও ওয়েব সিরিজ়ের কাজে মনোনিবেশ করেছেন। কিন্তু অভিনেত্রী স্বস্তিকা দত্তের ছোট পর্দাতেও এক বিরাট জনপ্রিয়তা রয়েছে। ছোট পর্দায় অভিনয় করেই দর্শকমহলে নিজের প্রভাব বিস্তার করতে পেরেছিলেন তিনি। অভিনেত্রী হিসেবে সাফল্য টেলিভিশনের মাধ্যমেই অর্জন করেছেন তিনি। কিন্তু বেশ কয়েক মাস হল স্বস্তিকা সিরিয়াল থেকে দূরে। দর্শকরাও জানতে চান কবে টেলিভিশনের পর্দায় দেখা যাবে তাকে?

এই মুহূর্তে অন্য একটি প্রজেক্টে কাজ করছেন অভিনেত্রী। প্রেমেন্দু বিকাশ চাকী পরিচালিত ‘আলাপ’ ছবির শুটিংয়ে অত্যন্ত ব্যস্ত আছেন এই নায়িকা। অভিনেত্রীর মতে, সিনেমা বা সিরিয়াল, কখনও বেছে কাজ করেন না তিনি। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বললেন, ‘‘আমি কোনও পরিকল্পনা নিয়ে এগোতে পারি না। কারণ, আমার সুবিধা মতো প্রযোজক বা চ্যানেল তো আমাকে কাজ দেবে না। তাই যেমন কাজ আসে পর পর, সেই ভাবেই করি।’’

স্বস্তিকা সেই সাক্ষাৎকারে জানান, তার মতে ইন্ডাস্ট্রিতে খুব কম সংখ্যক অভিনেত্রীই রয়েছেন, যাঁরা বড় পর্দার পাশাপাশি ছোট পর্দা আর ওটিটিতে অর্থাৎ প্রত্যেকটি প্লাটফর্মে সমানভাবে কাজ করছেন। তিনি অবশ্যই তাঁদের মধ্যে অন্যতম। স্বস্তিকা বললেন, ‘‘এই সময়ে দাঁড়িয়ে আমার মনে হয়, দর্শকদের সামনে যত বেশি থাকা যায়, ততটাই তাঁদের মনেও থাকা সম্ভব। কারণ দর্শকদের পছন্দ প্রতিনিয়ত বদলাচ্ছে।’’

অভিনেত্রীকে ফের ছোট পর্দায় দেখতে উদ্যোগী দর্শক মহল। গত বছর জুলাই মাসে শেষ হয়েছিল স্বস্তিকা অভিনীত সিরিয়াল ‘তোমার খোলা হাওয়া’। সিরিয়াল থেকে এতটা দূরত্ব কেন বাড়িয়েছেন অভিনেত্রী? স্বস্তিকা হেসে বললেন, ‘‘‘কী করে বলবো তোমায়’-এর পর তো সিরিয়ালের কাজে দেড় বছরের বিরতি ছিল। সেই সময় আমি ছবি আর ওয়েব সিরিজ় করেছিলাম।’’ এখনো অভিনেত্রীর বেশ কিছু নতুন কাজ প্রকাশ পাওয়া বাকি। পাশাপাশি, নতুন কাজের কথাবার্তাও চলছে বলে জানিয়েছেন তিনি। তাই এই মুহূর্তে তিনি কবে ফিরবেন সেই নিয়ে কোন নিশ্চয়তা দিতে পারছেন না অভিনেত্রী।