বাংলা বিনোদন (Bengali Entertainment) জগতে বহু অভিনেতা-অভিনেত্রী তাদের নিজেদের নাম দর্শকদের মনে গেঁথে দিয়েছেন। ঠিক সেই রকমই অভিনয় জগতের সব কটি মাধ্যমের সাথে মানানসই (Bengali Television, Webseries, Movie) একজন অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় মুখ হিসেবে নিজেকে এই টলিউডে (Tollywood) প্রতিষ্ঠিত করেছে অভিনেত্রী স্বস্তিকা দত্ত (Swastika Dutta)।
সম্প্রতি একাধিক নতুন নতুন কাজ করছেন তিনি এবং তার মধ্যে বেশ কিছু কাজ বড় পর্দা এবং ওটিটি (OTT) মাধ্যমে প্রকাশ পেতে চলেছে। তাই নিজেকে নিয়ে এক কথায় এখন প্রচন্ড ব্যস্ত রয়েছেন স্বস্তিকা। এর মাঝেই এক জনপ্রিয় সংবাদ মাধ্যমের পক্ষ থেকে নেওয়া এক সাক্ষাৎকারে নিজের জীবনের বেশ কিছু বিষয় স্পষ্টভাবে দর্শকদের সামনে তুলে ধরলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত।
অভিনেত্রী প্রায় প্রতিটি সাক্ষাতকারেই একটি কথা নিজের বিষয়ে প্রথমেই জানিয়ে দেন আর সেটি হল তিনি ভীষণ ইন্ট্রোভার্ট। যার ফলস্বরূপ এই ইন্ডাস্ট্রিতে তার বন্ধুর সংখ্যা খুব একটা বেশি নয়। তিনি মুখের ওপরেই সব সত্যিটা সবাইকে বলতে পছন্দ করেন। তিনি জানান, নিজের সমাজমাধ্যম নিজেই চালনা করেন তিনি। এর জন্য সোশ্যাল মিডিয়া ম্যানেজার রাখার প্রয়োজন তিনি বোধ কখনোই করেননি।
আরও পড়ুন: একেবারে নতুন চরিত্রে নতুন ধারাবাহিকে ফিরছে জলসার সেরা অভিনেত্রী সোনামণি! তার চরিত্রের বিবরণ চমকে দেবে ভক্তদের
স্বস্তিকা নাকি বেশি টাকা চান!
বেশি টাকা চাওয়ার একটা মিথ্যে রটনা আছে তার নামে। এই প্রসঙ্গে স্বস্তিকা বলেন, “আমি যদি আজ অনেক বেশি টাকা চাইতাম তাহলে এতগুলো কাজ কখনোই করতে পারতাম না। সত্যি বলতে আমি অনেক বেশি করে কাজ করতে চাই। আমি চাই মানুষের কাছে পরিচিত হতে নিজের কাজের মাধ্যমে। বেশি টাকায় কম কাজ করার কোন ইচ্ছা আমার নেই। তবে এটা অনেকেই করে থাকেন। আর বন্ধু কম বলে যে শত্রু কম সেটা তো নয়। তাই এসব রটেতেও বেশি সময় লাগে না।”
বিয়ে করতে চান স্বস্তিকা!
সাক্ষাৎকারে অভিনেত্রীর আগামী পাঁচ বছর পর ঠিক কি পরিকল্পনা সেটা জানতে চাওয়ায় তিনি জানান, “আমি পরিবার খুব ভালোবাসি। আমি এমন একটা মানুষ যার কাছে পরিবার সবার আগে। আর আমি চাই নিজের জীবনে একটু সেটেল হয়ে বিয়ে করতে। আমি নিজের সন্তান চাই। একটা সুন্দর জীবন চাই।”





