দেবের হাত ধরে বড়পর্দায় পা রাখলেন শ্বেতা! সহ অভিনেতার সম্পর্কে কি বলেছেন অভিনেত্রী?

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharjee)। একের পর এক ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছিল অভিনেত্রী। বর্তমানে তিনি অভিনয় করেছেন জি বাংলার ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছেতে (Kon Gopone Mon Bheseche)। ধারাবাহিকটিতে মুখ্য চরিত্র শ্যামলীর ভূমিকায় তাকে দেখছেন দর্শকরা। তার আগের ধারাবাহিকগুলোর মতোই এই ধারাবাহিকটিতেও নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকদের তাক লাগিয়ে দিচ্ছেন শ্বেতা।

রণজয় বিষ্ণুর সঙ্গে শ্বেতার জুটি ইতিমধ্যেই মন জয় করেছে দর্শকদের। শ্যামলী আর অনিকেতের জুটি ছোটপর্দায় সুপার হিট। টিআরপি তালিকাতেও কামাল করছে ধারাবাহিকটি। মাঝে আংশিক কমে গেলেও গত সপ্তাহে ফের টিআরপি তালিকায় নজরকাড়া কামব্যাক করেছে কোন গোপনে মন ভেসেছে। এই সপ্তাহে ফুলকিকে হারিয়ে টিআরপি তালিকায় ফের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ধারাবাহিকটি।

দেবের হাত ধরে বড়পর্দায় নায়িকা হিসেবে ডেবিউ করলেন শ্বেতা

তবে ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও সম্প্রতি পা রেখেছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। যদিও এর আগে রাজ চক্রবর্তী পরিচালিত এবং দেব অভিনীত দুটি সিনেমায় কাজ করেছেন অভিনেত্রী শ্বেতা। পায়েল অভিনীত লে ছক্কা এবং চ্যালেঞ্জ সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন শ্বেতা। তবে সম্প্রতি নায়িকা হিসেবেই বড়পর্দায় পা রেখেছেন শ্বেতা। ২০২২ সালের দেবের অভিনীত প্রজাপতিতে শ্বেতাকে মুখ্য ভূমিকায় দেখেছেন দর্শকরা।

দেবের ব্যাপারে কি বলেছেন শ্বেতা ভট্টাচার্য

সেইসময়ই একটি সাক্ষাৎকারে সহ অভিনেতা দেবকে নিয়েই মুখ খোলেন শ্বেতা। অভিনেত্রী জানান “ক্যামেরা অন থাকা অবস্থায় যেরকম দেখছেন সেটাই অফ ক্যামেরা। ভীষণ স্বচ্ছ, ভীষণ পরিষ্কার, কিছু লুকোনোর নেই। যেটা মনে সেটাই মুখ থেকে বেরোয়। ভীষণ স্বচ্ছ সব ব্যাপারে। এবং বাচ্ছাপনা একটা লুকিয়ে আছে ভিতরে। ভীষণ চাইল্ডডিস।” অভিনেত্রী কথায় এই সাক্ষাৎকারে ঝরে পড়েছে দেবের প্রশংসা। যা শুনে বেশ খুশি দর্শক।

Bengali actor, Bengali actress, Bengali Cinema, Bengali serial, Bengali television, Dev, Tollywood, টলিউড, দেব, প্রজাপতি, বাংলা টেলিভিশন, বাংলা ধারাবাহিক, বাংলা সিনেমা, বাঙালি নায়ক, বাঙালি নায়িকা, শ্বেতা ভট্টাচার্য