ময়ূরীর অভিনয়ে মুগ্ধ দর্শক, ইচ্ছে পুতুল শেষ হতেই নতুন ধারাবাহিকে প্রধান চরিত্রে ফিরছে শ্বেতা!

ভক্তদের মুখ ভার কারণ গতকাল শেষ হয়েছে জি বাংলার (Zee Bangla) চ্যানেলের একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ইচ্ছে পুতুল (Ichhe Putul)। শুরু থেকে কখনোই টিআরপিতে ভালো জায়গা দখল করতে পারেনি এই মেগা। কিন্তু যত সময় এগিয়েছে দর্শকদের কাছে সেরার সম্মান পেয়েছে এই ধারাবাহিক। টিআরপি না থাকার কারণে এক বছর পূর্ণ হতে না হতেই ধারাবাহিকটিকে শেষ করে দেয় চ্যানেল কর্তৃপক্ষ। তবে ধারাবাহিকের প্রত্যেকটি চরিত্র সর্বদা থেকে যাবে দর্শকদের মনে কথা বলাই বাহুল্য।

এই ধারাবাহিকের প্রধান চরিত্রে ছিল মেঘ ময়ূরী এবং নায়ক সৌরনীল। এই তিনজনের ত্রিকোণ প্রেম একসময় দর্শকদের চর্চার কারণ হয়ে উঠেছে। এই ধারাবাহিকের দর্শকদের কাছে অনন্য হয়ে উঠেছে নায়ক নায়িকার রসায়ন। তবে এই ধারাবাহিকের যে বিষয়টি দর্শকদের সবথেকে বেশি আকৃষ্ট করেছে সেটি হল খলনায়িকা ময়ূরীর অভিনয়। আর এই চরিত্রে অভিনয় করতে দেখা দিয়েছে অভিনেত্রী শ্বেতা মিশ্রাকে।

শুরু থেকেই নায়িকার জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল এই খলনায়িকা। একটা দিনের জন্য শান্তিতে থাকতে দেয়নি তাকে। বিয়ের পর তার ঘর ভেঙেছে তার চরিত্রে দাগ লাগিয়েছে এবং শেষ অবধি তাকে খুন পর্যন্ত করতে গিয়েছিল ময়ূরী। ধারাবাহিকে মেঘের দিদি হিসেবে তাকে সবাই গালমন্দ করলেও একজন দক্ষ অভিনেত্রী হিসেবে সবার মন জয় করে নিয়েছে ময়ূরী ওরফে শ্বেতা মিশ্রা (Sweta Mishra)।

Icche Putul | Ep - 34 | Mar 16, 2023 | Best Scene 1 | Zee Bangla - YouTube

একটু ভালোভাবে দেখলে বোঝা যাবে গোটা ধারাবাহিকটি সম্প্রচারিত হয়েছে তাকে কেন্দ্র করে। শেষ পর্বে তার নিজের ভুল উপলব্ধি করা এবং নিজেকে শুধরে নেওয়া এই সবটাই দর্শকদের চোখে জল এনে দিয়েছে। এমনিতেই যখন কোন ভিলেন বা কোন নেতিবাচক চরিত্র ইতিবাচক চরিত্রে পরিণত হয় তখন দর্শকদের একটু বেশিই ভালো লাগে। আর শেষ পর্বে সেই ভালো লাগার বিষয়টি হয়ে উঠেছে ময়ূরী।

আরো পড়ুন: জলসায় আসছে ব্লুজ এর নতুন মেগা! গুড্ডির নায়িকা ফিরছে জনপ্রিয় নায়কের সাথে!

ইচ্ছে পুতুল ধারাবাহিকটির শেষ হওয়ায় বেশ মন খারাপ হয়ে গিয়েছে ভক্তদের। এত তাড়াতাড়ি এই ধারাবাহিকটি শেষ হয়ে যাবে তারা ভাবতে পারেননি। দর্শকদের এই অভিনেত্রীকে এতটাই পছন্দ হয়েছে যে তারা খুব তাড়াতাড়ি নতুন কোন ধারাবাহিকের প্রধান চরিত্রে নায়িকা হিসেবে শ্বেতা মিশ্রাকে ফিরে পেতে চান।