দূরত্ব তৈরি হল ঠাম্মি আর সুধার! সত্য গোপন করায় সুধাকে কী শাস্তি দিলেন ঠাম্মি?

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক শুভ বিবাহ (Shubho Bibaho)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। প্রথম সপ্তাহ থেকেই টিআরপি তালিকায় নজরকাড়া ফলাফল করেছিল শুভ বিবাহ। রাত ৯টার স্লটও দখল করে নিয়েছে ধারাবাহিকটি। সুধার চরিত্রে অভিনেত্রী সোনামনি সাহার (Sonamoni Saha) দুর্দান্ত অভিনয় ভীষণ পছন্দ করছেন দর্শকরা। পাশাপাশি তেজের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন অভিনেতা হানি বাফনা (Honey Bafna)।

সম্প্রতি ধারাবাহিকের পর্বগুলো জমে ওঠেছে সুধা ও তেজের রসায়ন নিয়ে। সুধা ডিভোর্সি জানার পর থেকেই সুধার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করেছে তেজ। তবে নিজে সুধার সঙ্গে খারাপ ব্যবহার করলেও সুধাকে সকল অপমানের হাত থেকে বাঁচানোর সমস্ত রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। এমনকি প্রতিবেশীরা যখন সকলে মিলে সুধাকে অপমান করছিল তখনই সুধাকেই সমর্থন করেছে তেজ। তবে শত অপমান সহ্য করেও তেজের হাত ছাড়েনি সুধাও। সম্প্রতি কাতলার হাত থেকে তেজকে বাঁচিয়েছে সে।

শুভ বিবাহ আজকের পর্ব ৮ আগষ্ট (Shubho Bibaho Today Episode 8 August)

ইতোমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে তেজের সেবা করে তেজকে সুস্থ করেছে সুধা। এরপরই সকলের কথায় বাগানে চলে যায় তেজ। আর সেখানেই তেজের হাতে পায়ে গেলে যায় কাঁদা। এদিকে তেজকে খুঁজতে খুঁজতে বাগানে চলে আসে শুধু। আর সেখানেই সে তেজের সঙ্গে ফের বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে সে। তখনই পা পিছলে পড়ে যায় সুধা। সুধা পড়ে গেছে দেখে সুধার দিকে সাহায্যের হাত বেরিয়ে দেয় তেজ। তবে তেজের হাত না ধরে নিজে নিজেই উঠে দাঁড়ায় সুধা।

অন্যদিকে সংবাদপত্রে তেজের ওপর হামলার খবর শুনেই সুধার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ঠাম্মি। আর সুধার বাড়িতে এসেই তিনি দেখেই তেজের সারা গায়ে মাটি লেগে আছে। যা দেখে মাথায় আগুন জ্বলে ওঠে ঠাম্মির। সুধাকে রেগে গিয়ে অনেক কথাও শুনিয়ে দেন তিনি। আর সেই ফাঁকেই দোয়েল ঠাম্মিকে বলে দেয় সুধার জন্যই হয়েছে এই সব। যা শুনে আরও রেগে যান ঠাম্মি।

সুধার প্রশংসায় পঞ্চমুখ তেজ

তবে পরিস্থিতি সামলে নেয় তেজ। সে জানায় আজ সুধার জন্যই সে বেঁচে আছে। নিজের জীবনের পরোয়া না করে সুধা তার প্রাণ বাঁচিয়েছে। গুন্ডাদের সঙ্গে লড়াই করছে, সারারাত জেগে তেজের সেবা করেছে। এমনকি তখন ডাক্তারও জানান সুধা যে চুন হলুদ লাগিয়েছিল তাতে অনেকটাই সুস্থ হয়েছে তেজ। সবটা শুনে বউমার প্রশংসা করতে শুরু করেন তেজের বাবা এবং কাকা। কিন্তু রাগ কমেনি ঠাম্মির। তিনি জানান সুধাকে শাস্তি পেতেই হবে। সুধাকে কি শাস্তি দেবেন ঠাম্মি? জানতে হলে দেখতে থাকুন শুভ বিবাহ।