বর্তমান সময়ের বাংলা মেগা ধারাবাহিকের মধ্যে স্টার জলসার একটি ধারাবাহিক হলো ‘কথা’ (Kotha) ধারাবাহিক। ধারাবাহিকে কথা অগ্নিভ জুটি এতটাই জনপ্রিয় যে দর্শক ভেবে নেন তারা বাস্তবেও সম্পর্কে রয়েছেন। তাইতো তাদের জুটি দর্শকমহলে এতটা জনপ্রিয়। ধারাবাহিকের পরিবারের মিলেমিশে থাকার গল্প দর্শকদের বেশ পছন্দের। এছাড়াও কথা অগ্নিভর দুর্দান্ত কেমিস্ট্রি তো রয়েছে। এছাড়াও এই ধারাবাহিকের জনপ্রিয়তা পাওয়ার অন্যতম কারণ হলো ধারাবাহিক নিত্য নতুন চমক। প্রতি সপ্তাহে ধারাবাহিকে নতুন নতুন চমক অপেক্ষা করে দর্শকদের জন্য।
ধারাবাহিকে কিছুদিন আগেই পুজোর বিশেষ এপিসোড দেখানো শেষ হয়েছে। বর্তমানে ধারাবাহিকে জুনি এবং অঙ্কিতের সম্পর্ক ঠিক করার মিশনে নেমেছে গোটা কায়দা কানুন দল। সেই জন্যই ধারাবাহিকে বিশেষ পর্ব দেখানো হচ্ছে। আগামী সোমবার ১১ই নভেম্বরে থাকছে ধারাবাহিকের মহা সোমবারের বিশেষ পর্ব।
সামনে এলো নতুন প্রোমো
ইতিমধ্যে ধারাবাহিকের নতুন প্রমো ভিডিও সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে নিয়ম অনুযায়ী দীপাবলীর প্রদীপের আলো দিয়ে স্বামীর মুখ দেখে তার মঙ্গল কামনা এবং দীর্ঘায়ু কামনা করতে হয় বাড়ির নতুন বউদের। আর বাড়ির নতুন বউ বলতে কথা এবং জুনি দুজনেই রয়েছে। তাই তারাই এ বছর প্রদীপের আলো দিয়ে স্বামীর মুখ দেখে তাদের মঙ্গল কামনা করবে।
সেই মতো কথা এবং জুনি দুজনেই প্রদীপের আলো নিয়ে নিজে নিজের স্বামীর মুখ দেখে। কথা অগ্নিকে বলে আজ অগ্নি তার মনের কথা বলেই ফেলুক, সে কথাকে কতটা ভালোবাসে। কথার মুখে এ কথা শুনে অগ্নি তাকে কাছে টেনে নেয় এবং তাদের মধ্যে সুন্দর মুহূর্ত তৈরি হয়। সেটা দেখে জুনি কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। জুনিকে সামলানোর জন্য অঙ্কিত তার পেছনে ছুটে যায়। এরপরই অগ্নি কথাকে জিজ্ঞাসা করে কেমন অভিনয় করল সে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে জুনি এবং অঙ্কিতকে কাছাকাছি আনতে কথা এবং অগ্নি মিথ্যা ভালোবাসা নাটক করছে। তখন কথা অগ্নিকে জানায় এই মিথ্যে অভিনয় করতে করতে একদিন অগ্নি সত্যি ভালবেসে ফেলবে কথাকে। কিন্তু অগ্নি জানায় এটা কোনদিনও হবে না। এরপরই দুজনে চ্যালেঞ্জ নেই।
আরও পড়ুন: দেবের দেওয়া উপহার দেখে কপালে উঠবে চোখ! প্রাক্তন প্রেমিকের থেকে কি উপহার পেলেন শুভশ্রী?
এবারে দেখার অপেক্ষা জুনি অঙ্কিতকে কাছাকাছি আনতে গিয়ে কথা এবং অগ্নির মধ্যে নতুন করে সম্পর্ক তৈরি হয় কিনা। অগ্নি কথাকে ভালোবেসে ফেলে কিনা। চ্যালেঞ্জে কে জেতে কথা নাকি অগ্নি। ধারাবাহিকের এই নতুন প্রোমো দেখে তো প্রত্যেকেরই উত্তেজিত হয়ে পড়েছে। আগামী দিনে ধারাবাহিক যে কথাটা জমজমাট হতে চলেছে সেটা বোঝাই যাচ্ছে।





