জি জলসার হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাজিমাত করল জি! প্রথম স্থান দেখে ছিটকে গেল জলসা! দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা!

বাংলা ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে কোনটি দর্শকদের কাছে সেরা শিরোপা পেলো সেটা বোঝা যায় টিআরপি তালিকা থেকে। এই তালিকাই বলে দেয়, কোন ধারাবাহিক আরো কতদিন পর্যন্ত টেলিভিশনের (Bengali Television) পর্দায় টেলিকাস্ট হবে এবং কোন ধারাবাহিক খুব তাড়াতাড়ি টেলিভিশনের পর্দা থেকে বিদায় নেবে।

প্রতি সপ্তাহে নিয়ম করে যে বাংলা টেলিভিশন টিআরপি (Bengali Television TRP) তালিকা প্রকাশ করা হয় সেটা থেকে অনেক কিছু বুঝতে পারেন ভক্তরা। টিআরপি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে উঠেছে প্রত্যেকটি ধারাবাহিক এবং ধারাবাহিক প্রদর্শনকারী চ্যানেল গুলির কাছে। টিআরপি না থাকলে সেই ধারাবাহিকের কোন মূল্য থাকেনা।

এবার দেখে দেওয়ার পালা এই সপ্তাহের টিআরপি তালিকা। বর্তমান সপ্তাহে টিআরপি তালিকায় রাজ করছে বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিক। বাংলার দর্শক মহলকে তাক লাগিয়ে একেবারে প্রথম স্থান দখল করেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পরিণীতা। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.১।

দ্বিতীয় স্থানে অবস্থান করছে জি বাংলা চ্যানেলের ফুলকি। সবাইকে তাক লাগিয়ে এই সপ্তাহে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছে এই মেগা। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৫। তৃতীয় স্থানে রয়েছে স্টার জলসা চ্যানেলের কথা ধারাবাহিক। এই সপ্তাহে টিআরপি তালিকায় ৭.২ পেয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে এই তিন মেগা।

এই সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার কোন গোপনে মন ভেসেছে এবং স্টার জলসার গীতা LLB। এই সপ্তাহে ৭.০ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে এই ধারাবাহিক। পঞ্চম স্থান দখল করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছে জগদ্ধাত্রী ধারাবহিক। এই ধারাবাহিকটির প্রাপ্ত নম্বর ৬.৯।

1st •• পরিণীতা 8.1
2nd •• ফুলকি 7.5
3rd •• কথা 7.2
4th •• গীতা, গোপন 7.0
5th •• জগদ্ধাত্রী 6.9