বর্তমানে স্টার জলসার (Star jalsha) অনুরাগের ছোঁয়ায় (Anurager chowa) ফের ছন্নছাড়া হয়ে গিয়েছে গোটা পরিবার। আলাদা হয়ে গিয়েছে ধারাবাহিকের নায়িকা দীপা। একদিকে ধারাবাহিকের ৮০০ পর্ব সম্পূর্ণ হওয়ার আনন্দ আর অন্যদিকে সোনা রুপা সূর্য দীপার বিচ্ছেদের কষ্ট মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। ধীরে ধীরে এক ম’র্মান্তিক পরিণতির দিকে এগিয়ে চলেছে ধারাবাহিকের গল্প।
বর্তমান গল্প অনুযায়ী, নদী দেখার বায়না মেটাতে গিয়ে আজ নায়ক নায়িকা এবং তাদের দুই সন্তান প্রত্যেকের প্রত্যেকের থেকে আলাদা হয়ে গিয়েছে। এত দুঃখ কষ্ট সহ্য করেও যেখানে সবাই একসাথে ছিল সেখানে আজ আর কেউ কারোর পাশে নেই। সবাই সবার থেকে হারিয়ে গিয়েছে। সূর্য আর কোনো রকম চেষ্টা না করে এটাকেই তার নিয়তি বলে মেনে নিয়েছে। সোনাকেও সেটা মেনে নিতে একপ্রকার বাধ্য করছে।

সূর্য বাড়ি থেকে দীপা আর রুপার সমস্ত জিনিস বের করে দিয়েছে। গোটা বাড়িতে তাদের আর কোন চিহ্ন নেই। রুপা ফিরে এসে এসব দেখে খুব আঘাত পায়। সূর্য কি আদৌ ঠিক করেছে এটা? সোনার মন থেকে সমস্তটা দূর করতে গিয়ে সোনার পাশাপাশি রুপাকেও অনেকটা কষ্ট দিয়ে ফেলেছে সূর্য। সোনা আর কারো সাথে কথা বলছে না। একেবারে চুপ করে গিয়েছে। যেন কোনদিনও কথা বলতেই পারত না। তার এই মানসিক অবস্থা দেখে ভয় পেয়ে গিয়েছে বাড়ির প্রত্যেকে।
ঝোপ বুঝে কো’প মারলো মিশকা
এদিকে মিশকা লাবণ্য সেনগুপ্তকে আঘাত করে দীপাকে সেখান থেকে সরিয়ে এনেছে। মিশকা খুব ভালো করেই জানে, তার সাথে যদি কেউ লড়াই করার ক্ষমতা রাখে তাহলে সেটা শুধু মাত্র ধারাবাহিকের নায়িকা দীপা। তাকে যদি কোন ভাবে এই গোটা বিষয় থেকে সরিয়ে ফেলা যায় তাহলে সূর্যের কাছে পৌঁছতে এবং বাড়ির প্রত্যেকের মনে আবার নতুন করে বিশ্বাসের জন্ম দিতে তার খুব বেশি সময় লাগবে না। সে তার বাড়ির কাজের লোকের সাহায্যে দীপাকে আটক করে।
আরও পড়ুনঃ একি কাণ্ড করে বসল কথা! গোবর দেবীর কান্ড দেখে ভিরমি খেল পাচকমশাই!
এইবার সে চেষ্টা করছে সেনগুপ্ত বাড়িতে ঢোকার। মিশকা অনেকগুলো উপহার নিয়ে ঢুকে পড়ে সেন করতে বাড়িতে। সেখানে গিয়ে আপন মনে বলতে থাকে, এইবার তাকে টিস্কা সেজেই যা করার করতে হবে। এই করুন অবস্থায় প্রত্যেকের মনে একটা জায়গা তৈরি করতে হবে। লাবণ্য সেন গুপ্তের অনুপস্থিতিতে সেটা করাটা খুব একটা কষ্টকর হবে না। অন্যদিকে রুপাও মনের কষ্টে সব ছেড়ে সেখান থেকে চলে যায়।





