বিগত কয়েক সপ্তাহের মতো এই সপ্তাহতেও বেঙ্গল টপার এর স্থান থেকে টলানো গেল না পরশুরামকে। ঠিক যেমন বেশ কয়েকমাস আগে লাগাতারভাবে টিআরপি লিস্টে প্রথম স্থান দখল করেছিল পরিণীতা তেমনি এখন প্রথম স্থান দখল করে রয়েছে আজকের নায়ক পরশুরাম।
এক কথায় বলা যায়, লক্ষীবারে লক্ষী লাভ করতে একটুও কমতি রাখেনি তৃণা সাহা এবং ইন্দ্রজিৎ বসুর ধারাবাহিক। এদিকে বলাই বাহুল্য, নাম্বারের খুবই কম পার্থক্যে দ্বিতীয়-তৃতীয় স্থানে রয়েছে অন্যান্য জনপ্রিয় ধারাবাহিকগুলি।
চলুন তাহলে বেশি দেরি না করে জেনে নেওয়া যাক, এই সপ্তাহে টিআরপি লিস্টে কে কোন স্থান দখল করল? প্রথমেই ৬.৭ পেয়ে বেঙ্গল টপার হয়ে সেরা সেরা হয়ে উঠেছে আজকের নায়ক: পরশুরাম। এরপর, দ্বিতীয় স্থান অধিকার করেছে যুগ্ম ধারাবাহিক। ৬.৪ পেয়ে দ্বিতীয় স্থান দখল করেছে ‘পরিণীতা’ এবং ‘ফুলকি’।
আরও পড়ুনঃ ‘কোয়েলের স্ক্রিপ্ট নিয়ে অনেক ফ্যাকরা, অত সোজা নয়…’- কোয়েলকে কেন কোন ছবিতে নিতে চান না পরমব্রত? সাক্ষাৎকারে মুখ খুললেন অভিনেতা!
এরপর, ৬.৩ পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে জগদ্ধাত্রী। ৬.১ পেয়ে চতুর্থ স্থান দখল করেছে স্টার জলসার রাঙামতি জিন্দাবাদ। অবশেষে, ৫.৪ পেয়ে পঞ্চম স্থান দখল করেছে গৃহপ্রবেশ।
দেখে নিন এক নজরে এই সপ্তাহের টিআরপি লিস্ট-
1st •• পরশুরাম 6.7 (বেঙ্গল টপার)
2nd •• পরিণীতা, ফুলকি 6.4
3rd •• জগদ্ধাত্রী 6.3
4th •• রাঙামতি 6.1
5th •• গৃহপ্রবেশ 5.4





