আজ বৃহস্পতিবার, সময় এসেছে ফলাফলের। সপ্তাহের এই দিনটার জন্যই অপেক্ষা করে থাকে সবাই। আর টিআরপি’র (TRP) দিন। বাংলার প্রতিটা সিরিয়াল কেমন কী ফল করেছে আজ জানা যাবে টিআরপি’র তালিকার মাধ্যমে। বাংলা টেলিভিশনে (Television) চলছে এখন হাড্ডাহাড্ডি লড়াই।
ইন্ডাস্ট্রির প্রতিটা সিরিয়াল নির্মাতারাই দর্শকদের মনোরঞ্জনের জন্য এবং টিআরপি’তে ভালো ফলাফলের জন্য গল্পে আনছে নতুন টুইস্ট। অন্যদিকে আবার কয়েকটি সিরিয়াল শেষ হয়ে যাচ্ছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক, এই সপ্তাহের কোন স্থান রয়েছে কার দখলে?
গত সপ্তাহের মতন এই সপ্তাহতেও বেঙ্গল টপার হয়ে ৭.৬ পেয়ে প্রথম স্থান ছিনিয়ে নিয়েছে জি বাংলার ‘পরিণীতা’। দ্বিতীয় স্থান রয়েছে ‘জগদ্ধাত্রী’র দখলে, প্রাপ্ত নম্বর ৭.০। ৬.৬ পেয়ে তৃতীয় স্থান রয়েছে এক জোড়া ধারাবাহিক, যথাক্রমে ‘ফুলকি’ ও ‘রাঙামতি তীরন্দাজ’।
চতুর্থ স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক, প্রাপ্ত নম্বর ৬.৫। পঞ্চম স্থানে রয়েছে ‘গীতা এলএলবি’, প্রাপ্ত নম্বর ৬.২। অন্যদিকে আবার শেষ সপ্তাহে ‘নিম ফুলের মধু’ পেয়েছে ৪.১ এবং সর্বশেষ স্থানে রয়েছে স্টার জলসার ‘তেঁতুলপাতা’, প্রাপ্ত নম্বর ৩.৮।
আরও পড়ুনঃ এসে গেল টিআরপি তালিকা! এক ধাক্কায় কে হলো বেঙ্গল টপার? সেরা পাঁচে রইল কোন কোন সিরিয়াল?
এক ঝলকে দেখে নিন এই সপ্তাহিক টিআরপি লিস্ট।
1st •• পরিণীতা 7.6 (বেঙ্গল টপার)
2nd •• জগদ্ধাত্রী 7.0
3rd •• ফুলকি, রাঙামতি 6.6
4th •• কোন গোপনে 6.5
5th •• গীতা LLB 6.2
6th ••নিম ফুলের মধু 4.1
7th ••তেঁতুলপাতা 3.8





