দীপার মাতৃত্বে মুগ্ধ দর্শক! এই বয়সে এত নিখুঁত অভিনয়! অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ সমাজ মাধ্যম!

বর্তমানে স্টার জলসা (Star Jalsha) চ্যানেলে জমে উঠেছে অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। শুরু থেকেই ধারাবাহিক টিআরপিতে একেবারে শীর্ষ স্থান দখল করেছিল। তারপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি ধারাবাহিকটিকে। এখনো অব্দি সবার উপরে বিরাজ করছে এই ধারাবাহিক।

ধারাবাহিকটি দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে চলছে টেলিভিশনের পর্দায়। একটি ঝামেলা না মিটতে মিটতেই আরও দশটা ঝামেলা এসে পড়ছে দীপার জীবনে। সেইগুলো সামলাতে সামলাতে নাজেহাল হয়ে পড়ছে দীপা। এইভাবে একটার পর একটা সমস্যা জমতে জমতে মূল সমস্যার সমাধান কোনো ভাবেই হয়ে উঠেছে না।

ঠিকভাবে কবে যে সূর্য দীপার মিল হবে সেই অপেক্ষাতেই রয়েছে দর্শক। তবে এসবের মাঝে বর্তমানে দীপার চরিত্রটি বেশ পছন্দ করছেন দর্শক। মায়ের দায়িত্ব দীপা এত সুন্দর ভাবে পর্দায় তুলে ধরছে যে দর্শক তো প্রশংসায় একেবারে পঞ্চমুখ। একজন নেটিজেন তো সেই নিয়েই সোশ্যাল মিডিয়াতে কিছু কথা লিখেছেন।

এক নেটিজেন লিখেছেন, ‘উর্মি যতই সন্তানের মা হোক, কোনদিন ও দীপার মতো হতে পারবে না। এই দীপা মিসকার সন্তানকেও সন্তান স্নেহে বুকে টেনে নিয়েছে। নিজেই মানুষ করতে চেয়েছিলো পরিবারের চাপে সুর্যর বোন কে দিতে বাধ্য হয়েছিলো। সেদিন দীপার চোখে জল আমার হৃদয় কাঁপিয়ে দিয়েছিলো। একজন আদর্শ মা তো মা ই হয়।’

তিনি আরও লেখেন, ‘এই লাবন্যকে যখন দীপা আর সুর্য পেয়েছিলো তাকেও নিজের সন্তানের মতো দেখেছে। কিন্তু এই উর্মি!! এতদিন দীপার সাথে থেকেও তার মতো হতে পারলো না। আফসোস। উর্মি পারতো লাবন্যকে সন্তান স্নেহে বুকে টেনে নিতে কিন্তু তা করে নি। এদিকে দীপ দীপার আদর্শে বড় হয়েছে। সে মাকেও আঙুল দেখিয়ে ভুল টা দেখিয়ে দেয়।উর্মি আসলে মা হওয়ার ই যোগ্য নয়। একটা শিশুর কোমল হৃদয়ের কান্না তার হৃদয় অবধি পৌছায় নি। উর্মিকে নিয়ে কিছুই বলার নেই। মা হিসেবে ব্যার্থ উর্মি। আজকে অনাথ আশ্রমে যখন আসলো লাবন্যকে খুঁজতে, তখন দীপার যে এক্সপ্রেশনগুলোতেই বুঝা যায়, ইনি একজন সত্যিকারের আদর্শবান মা।’