টিআরপি তালিকায় আসছে একের পর একটা বদল। প্রথম পাঁচে ঘোরাঘুরি করে জি ও জলসার ধারাবাহিক। প্রতি সপ্তাহেই এই টিআরপির (TRP) লড়াইয়ে জলসাকে (Star Jalsha) দশ গোল দেয় জি (Zee Bangla)। দুই চ্যানেলের ধারাবাহিকগুলির মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই।
সন্ধ্যা ৬.৩০ -এর স্লটে ‘তোমাদের রাণী’ আর ‘ইচ্ছে পুতুল’-এর টক্কর বেশ জমজমাট। কেউ কাউকে এক চুলও স্লট ছেড়ে দিচ্ছে না। চলছে হাড্ডাহাড্ডি লড়াই। তারপর ‘কার কাছে কই মনের কথা’ ও ‘গীতা LLB’। পরাগ আর শিমুলের বৈবাহিক কোন্দলকে হারিয়ে স্লট লিড করছে গীতা। সন্ধ্যা সাতটার ‘কথা’-র টিআরপি রয়েছে একই রকম। বদলে বাড়ছে ‘জগদ্ধাত্রী’র টিআরপি। অপরদিকে ‘সন্ধ্যাতারা’ আর ‘ফুলকি’র মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই।
জি বাংলার ‘নিম ফুলের মধু’ করছে স্লট লিড। স্টার জলসার সমসাময়িক ধারাবাহিক ‘তুমি আশেপাশে থাকলে’ নিম ফুলের তুলনায় অনেকটাই পিছিয়ে। ‘লাভ বিয়ে আজকাল’ ও ‘কোন গোপনে মন ভেসেছে’তে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। দুটোই সমান জমজমাট। তবে খানিক এগিয়ে থাকতে পারে ‘কোন গোপনে মন ভেসেছে’।
রাত আটটার স্লটের ‘আলোর কোলে’ জমে উঠছে ঠিকই। কিন্তু ‘জল থৈ থৈ ভালোবাসা’র থেকে অনেকটা পিছিয়ে। ‘মিঠিঝোরা’ বা ‘মিলি’ টিআরপিতে বিশেষ বদল আনতে পারেনি। অপরদিকে, ‘অনুরাগের ছোঁয়া’ বা ‘হর গৌরী পাইস হোটেল’ রমরমিয়ে বাড়ছে।
আরও পড়ুনঃ শিমুলের ভালোমানুষিতে বিরক্ত দর্শক, তাকে বাঁচাতে ধারাবাহিকে আসছে নতুন নায়ক!
জি আর স্টারের সর্বশেষ ধারাবাহিক ‘মন দিতে চাই’ ও ‘চিনি’। মনে করা হচ্ছে, চলতি সপ্তাহে এগিয়ে থাকতে পারে ‘চিনি’। টিআরপি তালিকার এহেন ফল বলছে, চলতি সপ্তাহের বেঙ্গল টপার হওয়ার দাবিদার ‘জগদ্ধাত্রী’ ও ‘অনুরাগের ছোঁয়া’।





