‘বিয়ের পর ক্যারিয়ার শেষ, মা হওয়ার পর জুটবে পার্শ্ব চরিত্র!’- কাজের মাধ্যমে কটাক্ষের জবাব দিলেন পায়েল!

পায়েল দে যিনি কিনা টলিউডের টেলিভিশন জগতে ‘আলো’ নামে পরিচিত। ছোট পর্দার এই জনপ্রিয় মুখ দর্শকের ভীষণ প্রিয় এক অভিনেত্রী, নাম পায়েল দে (Payel De)। শান্ত-শিষ্ট স্বভাবের এই অভিনেত্রীর ‘সাহিত্যের সেরা সময়’-এর মাধ্যমে অভিনয় যাত্রা শুরু হয়। পরবর্তীকালে একদিন প্রতিদিন নামক সিরিয়ালেও দেখতে পাওয়া যায় এই অভিনেত্রীকে। এরপর ধীরে ধীরে একের পর এক সিরিয়ালে অভিনয় করতে করতে এখন পায়েল হয়ে উঠেছে বাংলার ঘরের মেয়ে।

পায়েলের উল্লেখযোগ্য সিরিয়াল গুলি হল- বেহুলা দুর্গা, বধূ কোন আলো লাগলো চোখে, জাহানারা, তবু মনে রেখো আরো অনেক। বর্তমানে পায়েল অভিনয় করছে সান বাংলার ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’ ধারাবাহিকে। বর্তমানে এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে দেখতে পাওয়া যাচ্ছে। দেখা যাচ্ছে অভিনেত্রী নিজেকে ভাবে তুলে ধরেছে দর্শকদের সামনে।

ramprasad payel dey

‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’র পায়েল ওরফে আলোকে যখন সাক্ষাৎকারে জিজ্ঞাসা করে রিয়েল লাইফের পায়েল নিজের জীবনে কিভাবে আলোয় ভরিয়ে দেয় জিজ্ঞাসা করাতে অভিনেত্রী বলেন, ” সবাই মনে করে আমাদের জীবনে কোন ডার্ক সাইট হতে পারে না, আমরা ভীষণ সুখী। হ্যাঁ আমরা সুখী কিন্তু অনেক সময় হয় আমরাও ভেঙে পড়ি। সেটা পর্দার ওপারের মানুষগুলোকে বুঝতে দিই না”। জীবনের কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, “ধৈর্যটা আগের থেকে অনেকটা কমে গেছে”

বাস্তব জীবনে কোন চরিত্র কে সব থেকে বেশি গুরুত্ব দেয়? এই প্রশ্নের উত্তরে পায়েল বলেন, “এই মুহূর্তে মা। জীবনের সবকিছু একদিকে, মেরাখ একদিকে। এটা আমার কাছে এখন প্রায়োরিটি।” এর সঙ্গে অভিনেত্রী তার খারাপ লাগার কথাও যায় নাই যে তিনি তাঁর মেয়েকে সেই অর্থে কোন সময় দিয়ে উঠতে পারে না।

জীবনের ব্যক্তিগত কথা শেয়ার করতে গিয়ে পায়েল বলেন বিয়ের পর ক্যারিয়ার শেষ হয়ে যায় কিংবা মা হয়ে যাওয়ার পর পার্শ্ব চরিত্রে কাজ করতে হবে এমন ধরনের উক্তি শুনতে হয় অভিনেত্রীকে। কথার মাধ্যমে অভিনেত্রী বোঝালেন, মানুষকে তিনি তাঁর কাজের মাধ্যমে যোগ্য জবাব দেন, কোনো কিছু ব্যাখ্যা করে নয়। খোলামেলা আড্ডার শেষে অভিনেত্রী তরফ থেকে সকলকে ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’ দেখার অনুরোধ রইলো।