ক্যাপ্টেন হওয়ার লড়াইয়ে অ*মানবিক ব্যবহার! নন্দিনীর মা’রাত্মক ষ’ড়যন্ত্রে আঘাত পেল সৃজলা! মনামীকে টেনে হিঁ’চড়ে ফেলে দিল জিতু! তোলপাড় বিগ বস-এর ঘর!

রিয়েলিটি শো-এর (Reality Show) সাম্প্রতিক পর্বে বেশ কিছু অভূতপূর্ব ঘটনা ঘটে গেল। শুরুতেই সকল প্রতিযোগী বা ঘরওয়ালাদের জানিয়ে দেওয়া হয় পরবর্তী সপ্তাহের নতুন ক্যাপ্টেন নির্বাচনের কথা। সেই অনুযায়ী সবাই নিজেরদের প্রস্তুত করতে থাকে। ক্যাপ্টেন পদের দাবিদার বাছাইয়ের জন্য প্রথমে একটি মিউজিক্যাল চেয়ারের রাউন্ড আয়োজন করা হয়। এই রাউন্ডে জেতা সেরা পাঁচজন প্রতিযোগী সুযোগ পান মূল ক্যাপ্টেন্সি লড়াইয়ে অংশ নেওয়ার। লড়াইয়ে উঠে আসেন রাজবীর, সৃজলা, মনামী, জিতু এবং তনুশ্রী।

মূল ক্যাপ্টেন্সি প্রতিযোগিতাটি ছিল একটি খেলনা ঘোড়ার ওপর কে কতক্ষণ বসে থাকতে পারে তার পরীক্ষা। তবে খেলা শুরু হওয়ার প্রথম ১০ মিনিটের মধ্যে রাজবীর উপস্থিত না হওয়ায় নন্দিনী দাবি করে যে রাজবীরকে বাদ দেওয়া হোক। যদিও প্রথমে তাকে বাদ দেওয়া হয়নি, তবে কিছুক্ষণ পর নন্দিনী নিজেই রাজবীরকে ধা’ক্কা দিয়ে ঘোড়া থেকে ফেলে দেয়। অথচ ঘরে নন্দিনী ও রাজবীরের মিষ্টি প্রেমের রসায়ন সকলেরই জানা। নন্দিনী কেন রাজবীরকে প্রতিযোগিতা থেকে সরিয়ে দিল, তা ভেবে ঘরের বাকি সদস্যরা বেশ অবাক হয়ে যান।

অন্যদিকে, খেলা চলাকালীন নন্দিনী, মনামী ও রাজবীর মিলে একটি নিজস্ব জোট তৈরি করে। তারা চাইছিল না বাকি দাবিদারদের মধ্যে কেউ ক্যাপ্টেন হোক। তারা জিতু ও ভরত কলকে বুঝিয়ে নিজেদের দলে টেনে নেয় এবং মনামীকে সাহায্য করতে বলে। এর পরপরই সৃজলাকে খেলা থেকে বাদ দেওয়ার জন্য নন্দিনী ও নিরঞ্জন পরিকল্পনা শুরু করে। বডি স্প্রে, বডি মিস্ট ইত্যাদি নানা জিনিস জোগাড় করে সৃজলার দুর্বল জায়গায় আ’ঘাত করার চেষ্টা করা হয়, যাতে সে নিজেই ঘোড়া থেকে নেমে যায়।

কিন্তু এত কিছু সত্ত্বেও সৃজলা ঘোড়া থেকে না নামায়, নন্দিনী তাকে জোর করে টেনে ফেলে দিতে যায়। আর তাতেই ঘটে চরম বিপত্তি। অসাবধানতাবশত সৃজলা মা’রাত্মক আ’ঘাত পায় এবং তার নাক থেকে র’ক্ত পড়তে শুরু করে। দ্রুত তার নাকে বরফ দেওয়া হয় এবং অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কোলে করে রেস্টরুমে নিয়ে যেতে হয়। এই ঘটনায় সবাই যখন ব্যস্ত হয়ে পড়ে, তখন নন্দিনী ও রাজবীরের ওপর বাকিদের ক্ষো’ভ বাড়তে থাকে। নন্দিনী দাবি করে সে ইচ্ছে করে এটি করেনি এবং কান্না জুড়ে দেয়। এর মাঝেই আবার রাজবীর ও জিতুর মধ্যে মারাত্মক ভুল বোঝাবুঝি ও ঝগড়া বাঁধতে দেখা যায়।

এর কিছুক্ষণ পর ঘটে আরেকটি চমকপ্রদ ঘটনা। জিতু নিজেই ঘোড়া থেকে নেমে গিয়ে খেলা থেকে বাদ পড়ে এবং মনামীর ঘোড়া ধরে টেনে তাকে মাটিতে ফেলে দেয়। যদিও নিয়ম অনুযায়ী কোনো প্রতিযোগী নিজে অন্য কোনো প্রতিযোগীকে এভাবে আউট করতে পারে না কেবল বাইরের সদস্যরা ঘরের যাকে পছন্দ করে না তাকে খেলতে বাধা দিয়ে ফেলে দিতে পারে। সবশেষে, এই সব বিশৃঙ্খলা ও নাটকীয়তার মধ্যে একমাত্র তনুশ্রী শেষ পর্যন্ত খেলায় টিকে থাকে। ফলে আগামী সপ্তাহের জন্য তনুশ্রীই ঘরের নতুন ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত হয়।