দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কের রয়েছেন অভিনেতা দেব (Dev Adhikari) এবং অভিনেত্রীর রুক্মিণী মৈত্র (Rukmini Moitra)। তাদের প্রেম নিয়ে কখনোই তারা কখনো লুকোচাঁপা করেননি। সবসময় খুললাম খুল্লাম প্রেমে বিশ্বাসী ছিলেন দুজনই। যদিও বিয়ের বিষয়ে এখনো নিজেদের সিদ্ধান্ত জানাননি তারা, বিয়েটা কবে করছেন এই প্রশ্ন করলেই দুজনেই এড়িয়ে যান।
তবে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন সেই দিনটার জন্য যেই দিন দেব এবং রুক্মিণীকে তারা একসঙ্গে ছাদনা তলায় দেখতে পাবে। বিয়ের প্রসঙ্গ উঠতেই বারবার এড়িয়ে গিয়েছেন দেব রুক্মিণী। জানিয়েছেন সময় হলে ঠিকই বিয়ে করবেন তারা।
চ্যাম্প, ককপিট, কবীর, কিডন্যাপ, পাসওয়ার্ড, কিসমিস এর মতন বহু সিনেমাতে একসাথে অভিনয় করে এই জুটি। প্রথমদিকে নিজেদের সম্পর্ককে বন্ধুত্বের নাম দিলেও এখন আর প্রেমের কথা লুকিয়ে রাখেন না দেব ও রুক্মিণী মৈত্র। একসঙ্গে ঘুরতে যাওয়া, কাজের বাইরে সময় কাটানো, সমাজ মাধ্যমে চোখ রাখলে সবটাই নজরে আসে।
তবে এরই মাঝে টলিপাড়ায় কান পাতলেই তাদের মধ্যে দূরত্বের খবর শোনা যাচ্ছে। দূরত্ব তৈরি হয়েছে টলিউডের পাওয়ার কাপল দেব ও রুক্মিণী মৈত্রের মধ্যে। এই জল্পনাই গত কয়েকদিন ধরে ঘুরছে বাংলা ইন্ডাস্ট্রির অন্দরে। যা শুনে বিরাট চিন্তায় ছিলেন তারকা জুটির অনুগামীরা। ফ্যান থেকে শুরু করে অন্যান্য তারকাদের একটাই আলোচনা, সত্যিই কি চিড় ধরেছে দেব- রুক্মিণীর প্রেমে?
আরও পড়ুনঃ ছোটবেলায় ভালোবাসার প্রস্তাব পেতেই ঘটিয়েছিলেন ভয়ংকর কান্ড! প্রেম করতে কেন ভয় পেতেন নৃত্যশিল্পী তথা অভিনেত্রী মালবিকা?
দেব- রুক্মিণীর সম্পর্কে সমস্যা হয়েছে, এই জল্পনার সূত্রপাত হয় দেবের করা একটি মন্তব্যের পরে। এক সংবাদমাধ্যম তাঁর ‘সিঙ্গেল’ অর্থাৎ একাকী ইন্টারভিউ করতে চেয়েছিলেন। এর উত্তরে টলিউডের রাজার রাজা বলেন, ‘আমি তো সিঙ্গেলই…।’ এরপরই শোনা যায়, দেবকে ইনস্টাতে আনফলো করেছেন রুক্মিণী। ব্যাস! এরপর থেকেই শুরু হয় চর্চা। এরই মাঝে আরও একটি খবর রটে যায়। নতুন নায়িকা ইধিকা পালের সঙ্গে নাকি দেবের ঘনিষ্ঠতা বেড়েছে। আসলে ‘খাদান’-র প্রচারের সময় দেব- ইধিকার অনস্ক্রিন রসায়ন, অফস্ক্রিনেও দেখা যায়।





