ছোটবেলায় ভালোবাসার প্রস্তাব পেতেই ঘটিয়েছিলেন ভয়ংকর কান্ড! প্রেম করতে কেন ভয় পেতেন নৃত্যশিল্পী তথা অভিনেত্রী মালবিকা?

বাংলা টেলিভিশন (Bengali Television) জগতে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন মালবিকা সেন (Malabika Sen)। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। শুধুমাত্র অভিনয় নয় নাচে সমান ভাবে পারদর্শী তিনি। অভিনেত্রী হওয়ার আগে তিনি একজন অনেক বড় নৃত্যশিল্পী। কত্থক নাচের তার জুড়ি মেলা ভার। এই নাচের সূত্র ধরেই অভিনয় জগতে আসা।

‘ফাগুন বউ’, ‘শ্রীময়ী’, ‘কোড়া পাখি’, ‘খড়কুটো’, ‘গুড্ডি’-র মতো ধারাবাহিকে দেখা মিলেছে মালবিকার। বর্তমানে তিনি কাজ করছেন ‘চিরসখা’-তে। পজিটিভ নেগেটিভ দুই ধরনের চরিত্রেই অভিনেত্রীকে দেখা গিয়েছে অভিনয় করতে। বর্তমানে চিরসখা ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন। অভিনয় জগতে আসা লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরে।

সুন্দরী অভিনেত্রী নিজের রূপে বারবার মুগ্ধ করেছে সকলকে। পেয়েছেন অসংখ্য ভালোবাসার প্রস্তাব। একবার সেরকমই অভিনেত্রীর সাথে ঘটেছিল একটি মজার ঘটনা। প্রেমের প্রস্তাব পেয়েছিলেন একটি ছোট ছেলের কাছ থেকে। সেই গল্পই দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসে ভাগ করে নিয়েছেন অভিনেত্রীর দিদি।

খুব ছোটবেলায় একবার এক বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন স্বপরিবারে। সেখানেই একটি ছেলে বারবার অভিনেত্রীকে লক্ষ্য করছিলেন। তার কিছুক্ষণ পরই ওই ছেলেটি অভিনেত্রীর বোনের কাছে এসে একটি গোলাপ ফুল দিয়ে বলে মালবিকাকে দিতে, সেই ফুল দিদির কাছে পৌঁছে দিতে গিয়ে দেখেন দিদি নেই। সারা বিয়ে বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও পায় না দিদিকে।

বাড়িতে গিয়ে দেখেন একটি ঘরে অন্ধকারে উপর হয়ে শুয়ে দিদি কান্নাকাটি করছে। না কেন এই ঘটনা যদি অভিনেত্রীর বাবা জানতে পারেন তবে তার লজ্জায় মাথা কাটা যাবে। এরকমই ছিলেন অভিনেত্রী। খুবই লাজুক এবং ভীতু প্রকৃতির। বর্তমানে অভিনেত্রীকে স্টার জলসার চিরসখা ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দেখতে পাচ্ছি।