আবারও শোকের ছায়া (Bad News) নেমে এলো বাংলা চলচ্চিত্র জগতে(Bengali film industry)। যে কোনও জন্ম যেমন একটা খুশির আবহাওয়া তৈরি করে আমাদের চারপাশে, তেমনি যে কোনও মৃত্যু দীর্ঘস্থায়ী শোকের জন্ম দেয়। একটা মৃত্যু, একটা প্রাণের হানি মানেই অপূরণীয় ক্ষতি। সম্প্রতি টলিপাড়ায়(Tollywood)আবার ছন্দপতন হল! মারা(Death)গেলেন জনপ্রিয় তারকা(Famous Celebrity)!
তাপস পাল থেকে অভিষেক চ্যাটার্জী, সুশান্ত সিং রাজপুত থেকে ইরফান খান প্রত্যেকটি অকাল প্রয়াণ আমাদের চলচ্চিত্র জগতের বিশাল ক্ষতি করেছে। এই ক্ষতি কখনই ভাষায় প্রকাশ করবার নয়, তারকারা হারিয়ে গিয়েছেন উপরের আকাশে, শুধু স্মৃতি রূপে রেখে গিয়েছেন নিজেদের অসংখ্য কাজ। সম্প্রতি আরও একজন তারকা হারিয়ে গেলেন আমাদের থেকে রয়ে গেল তার কাজটুকু।

গত ১ লা সেপ্টেম্বর মৃত্যু হয় বর্ষীয়ান এই তারকার। মৃত্যুর সময় জনপ্রিয় এই তারকার বয়স হয়েছিল ৮৬ বছর। পরিবারের তরফ থেকে বলা হয়েছে ঘুমের মধ্যেই চলে গিয়েছেন তারকা ঘুমের দেশে। তার মৃত্যু সংবাদ শোনার পরে বহু তারকায় শোক প্রকাশ করেছেন। বেশ কিছুদিন আগে পড়ে গিয়ে চোট পেয়েছিলেন এই তারকা। যে কারণে বহুদিন শয্যাশায়ী ছিলেন তিনি।
কিন্তু এই শয্যাশায়ী অবস্থাতেও নিজের কাজ বন্ধ রাখেন নি তিনি। শয্যাশায়ী থেকেও সুরের বন্দনা করে গিয়েছেন। হ্যাঁ প্রয়াত তারকা ছিলেন সঙ্গীত জগতের লোক। তার হঠাৎ এই মৃত্যু গভীর শোক সৃষ্টি করেছে বাংলা সংগীত জগতে। তাঁর হাতের মূর্ছনায় কত সুরের সৃষ্টি হত, সৃষ্টি হত অমর সঙ্গীতের। সন্ধ্যা মুখোপাধ্যায় এর সাথে ৪২ বছর এবং মান্না দের সাথে ৩৬ বছর কাজ করেছিলেন প্রয়াত এই তারকা।
আরও পড়ুন: ঝুড়ি থেকে বেরিয়ে এল বেড়াল থুরী কিরীটের পাথর! ধরা পড়ল চিত্রা!
মুম্বাইয়ের মহম্মদ রফি থেকে মুকেশ অনেকের সাথেই তিনি কাজ করেছেন। সঙ্গীত জগতের সকলেই তাকে বেবি দা নামে চিনতেন। হ্যাঁ ঠিক ধরেছেন প্রয়াত হলেন বাংলা সংগীত জগতের অ্যাকর্ডিয়ান শিল্পী বেবি দা ওরফে প্রতাপ রায়। প্রয়াত এই শিল্পীর কাজের প্রতি নিষ্ঠা সম্পর্কে কল্যাণ সেন বরাট বলেন,“ওঁর বয়স হয়েছিল এটা ঠিক। কিন্তু তাঁর শিল্পের উপর বয়সের কোনও ছাপ পড়েনি। এই বয়সেও দারুণ পিয়ানো বাজাতেন। ওঁর মৃত্যুতে একটা যুগের অবসান ঘটল।”





