টেলিভিশনের পর্দার (Bengali Television) জনপ্রিয় কয়েকজন অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন জয়জিৎ ব্যানার্জি (Joyjit Banerjee)। দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেতা। একাধিক ধারাবাহিক, সিনেমা, ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি। অভিনয়ের জন্য বরাবরই দর্শকদের কাছে প্রশংসা পেয়েছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন চরিত্রে দেখা গিয়েছে জয়জিৎকে।
অভিনয়ের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবনের নানান সময়ে খবরের শিরোনামে উঠে এসেছে অভিনেতার নাম। ইন্ডাস্ট্রিতে একেরপর এক যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। তেমনই এক অভিযোগে নাম জড়িয়েছে অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়েরও। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন জয়জিৎ।
তারপর কিছুদিন ধরেই অভিনেতার সঙ্গে অভিনেতার স্ত্রীয়ের বিচ্ছেদের খবর শোনা গিয়েছিল। শ্রেয়া বন্দ্যোপাধ্যায়কে ভালবেসেই বিয়ে করেছিলেন অভিনেতা। ২০ বছরের সংসার। শোনা যাচ্ছে, এত বছর পর তৃতীয় ব্যক্তির আগমনে সম্পর্ক ভাঙছে তাঁদের। যদিও অভিনেতা এই বিষয়ে কোনও মন্তব্য করেনি অভিনেতা।
এমন একটা বিষয় নিয়ে আলোচনা চলছে, তা শুনেই বিরক্ত তিনি। শ্রেয়া নিজেও ইন্ডাস্ট্রির সঙ্গেই যুক্ত। ক্যামেরার পিছনে তাঁর কাজ। তিনি যে খুবই বিরক্ত হয়েছেন, তা বোঝা গেল শ্রেয়ার উত্তরেই। তিনি বললেন, “কোনও উত্তরই দেওয়ার প্রয়োজন মনে করছি না। ২০ বছরের দাম্পত্য আমাদের। এখন এসে এ সব আলোচনা সত্যিই আমায় অবাক করছে।”
আরও পড়ুনঃ ‘আমি জন্মই নিতে চাইনি!’ ভারতী সিংয়ের মায়ের বিস্ফোরক স্বীকারোক্তিতে আবেগের জোয়ার, হাসি-আঁখিজল মিলিয়ে জন্মদিন উদযাপন”
তবে এই মুহূর্তে ছেলে যশোজিতের পড়াশোনা নিয়ে অত্যন্ত ব্যস্ত রয়েছেন জয়জিৎ। বোর্ডের পরীক্ষায় অত্যন্ত ভাল ফল করেছেন যশোজিৎ। তাই নিয়ে যারপরনাই গর্বিত জয়জিৎ। তবে সেইভাবে এখন কাজ করতে দেখা যাচ্ছে না জয়জিৎকে। তবে আগামী দিনে নতুন কাজ নিয়ে ব্যস্ত অভিনেতা। আগামী দিনে নতুন ওয়েব সিরিজ নিয়ে কাজ চলছে। তাই নিজের ব্যক্তিগত জীবনের আলোচনা নিয়ে তিনি এখন মাথা ঘামান না। অভিনয় নিয়েই ব্যস্ত রেখেছেন তিনি।





