টলিউড ইন্ডাস্ট্রির (Tollywood) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন দর্শনা বণিক। বেশ কয়েক বছর ধরেই অভিনয় জগতে অভিনয় করছেন তিনি। অভিনেত্রী বেশ কিছু ছবিতেও ইতিমধ্যে কাজ করেছেন, এছাড়াও বিভিন্ন ওয়েব সিরিজ শর্ট ফিল্ম করেছেন অভিনেত্রী। শুধুমাত্র অভিনয় নয় মডেল হিসেবেও দর্শনা বেশ দক্ষ। একাধিক জনপ্রিয় ব্র্যান্ড ম্যাগাজিনের হয়ে তিনি কাজ করেন।
২০২৩ সালে টলিউডের জনপ্রিয় অভিনেতা সৌরভ দাসের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। সৌরভ এবং দর্শনার প্রেম বহুদিনের। তবে কোনদিনই নেটিজেনদের সেকথা ঘুণাক্ষরেও জানতে দেননি। চুপিসারেই প্রেম চালিয়ে গিয়েছেন। তাদের বিয়ের কথা জানতে পেরে অনেক নেটিজেনরাই চমকে গিয়েছিলেন।
সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই জীবনের বিভিন্ন মুহূর্ত শেয়ার করেন তাঁরা। এমনকী বিবাহিত জীবনের নানা মুহূর্তও অনুগামীদের সামনে। এবার প্রথমবার সন্তান পরিকল্পনা নিয়ে প্রকাশ্যে কথা বললন সৌরভ- পত্নী। প্রায় দেড় বছরের সুখী দাম্পত্য সৌরভ-দর্শনার। এদিকে ইতিমধ্যেই অনেক অনুরাগী সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করা শুরু করেছেন, কবে জুটির পরিবারে ছোট্ট সদস্য আসবে। এই নিয়ে সম্প্রতি এক পডকাস্ট চ্যানেলে মুখ খুলেছেন দর্শনা।
অভিনেত্রী বলেন, “সন্তানের পরিকল্পনা অবশ্যই রয়েছে, বিয়ে যখন করেছি। আমি আর সৌরভ দুজনেই বাচ্চা খুব ভালোবাসি। এবং আমাদের নিজেদের যে একটা পরিবার হবে, সেই পরিকল্পনাও রয়েছে।”
আরও পড়ুনঃ ‘তথাগতর প্রতি ভালোবাসাটা আজও একই রকম আছে, কিন্তু সেটা আমায় আর কষ্ট দেয় না!’ সাক্ষাৎকারে প্রাক্তন স্বামীকে নিয়ে অকপটে দেবলীনা দত্ত!
তিনি আরও বলেন,”মেয়েদের খুব সহজেই কাজ থেকে সরিয়ে দেওয়া হয়। এই অভিনেত্রী বিয়ে করছে, সরিয়ে দাও। ওর সন্তান হল, মা হয়েছে, সরিয়ে দাও! বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঋতুপর্ণা সেনগুপ্ত কিন্তু অনেক আগেই এটা ভেঙে দিয়েছেন। বর্তমানে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও তাই করছেন। দুই সন্তান সামলে সব কাজ ম্যানেজ করছেন। এই বম্বে যাচ্ছেন, তো কাল আবার ওখানে শো করছেন, আবার শুটিং করছেন, প্রোডাকশনের কাজ সামলাচ্ছেন। আমার মনে হয়, মেয়েরা নিজে চাইলে আর ডাক্তার অনুমতি দিলে, নারীরা সব পারে।”





