জি-এর মেগার সাথে টেক্কা দিতে না পেরে স্লট উদ্ধার না হতেই শেষের পথে জলসার নতুন ধারাবাহিক!

বর্তমানে টিআরপি (TRP) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে একথা আজকের দর্শকদের অজানা নয়। টিআরপি যতদিন ভালো থাকবে ততদিন পর্যন্ত ধারাবাহিকটি সুন্দরভাবে টেলিভিশনের (Bengali television) পর্দায় নিজের সম্প্রচার চালিয়ে যেতে পারবে। আর টিআরপি যদি একবার পড়ে যায় তাহলে খুব তাড়াতাড়ি সেই ধারাবাহিকটিকে চ্যানেল থেকে বের করে দেয় কর্তৃপক্ষ। কারণ সেই ধারাবাহিকটিকে সম্প্রচার করে আর চ্যানেলের ক্ষতি করতে চায় না তারা।

এইবার ঠিক এমনটাই হতে চলেছে স্টার জলসা এক জনপ্রিয় নতুন ধারাবাহিকের সাথে। খুব বেশিদিন হয়নি টেলিভিশনের পর্দায় শুরু হয়েছিল এই ধারাবাহিক। শুরু হওয়ার পর থেকেই আকর্ষণীয় গল্প এবং নায়ক নায়িকার রসায়ন মন জয় করে নিয়েছিল দর্শকদের। কিন্তু টিআরপিতে কোন এক অজানা কারণে ভালো ফলাফল করতে পারছে না এই ধারাবাহিক। শুরু হওয়ার পর থেকেই টিআরপিতে অত্যন্ত ঝিমিয়ে পড়েছে এই নতুন মেগা। একটা সদ্য শুরু হওয়া ধারাবাহিকের জন্য এইটা বেশ সংকটময় একটা পরিস্থিতি।

ইতিমধ্যেই স্টার জলসার পর্দায় আসতে চলেছে একটি নতুন ধারাবাহিক যার নাম তেঁতুল পাতা। জানা যাচ্ছে, এই ধারাবাহিকটিতে দেখা যাবে একটি একান্নবর্তী পরিবারকে। হাস্যকৌতুক সম্পন্ন এই ধারাবাহিকটি মন জয় করে নিতে চলেছে দর্শক মহলের। যেহেতু এই ধারাবাহিকটি একান্নবর্তী পরিবারের তাই সকলের উদ্দেশ্যে এই ধারাবাহিকটিকে প্রাইম টাইনেই সম্প্রচার করার কথা ভাবছে চ্যানেল।

শেষ হচ্ছে কোন ধারাবাহিক?

বর্তমানে স্টার জলসা পর্দায় যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হচ্ছে সেগুলি টিআরপিতে বেশ ভালো অবস্থানে রয়েছে। যে গুলির টিআরপি কম সেগুলিকে ইতিমধ্যেই শেষ করে দেওয়ার ঘোষণা করে দিয়েছে চ্যানেল। আর বাদবাকি চলতি ধারাবাহিক গুলির মধ্যে অনেকগুলি একেবারেই নতুন। সেই দিক থেকে দেখতে গেলে একমাত্র একটি ধারাবাহিক রয়েছে যেটিকে শেষ করে দেওয়া যেতে পারে। আর এইবার সেটাই করতে চলেছে চ্যানেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: Love বিয়ে আজকালের পরে আরো একবার পর্দায় ফিরছে ওম! কোথায় দেখা যাবে তাকে? জেনে নিন তাড়াতাড়ি!

স্টার জলসার (Star Jalsha) পর্দায় বেশ কিছু মাস হল শুরু হয়েছে বেশ হাই বাজেটের একটি নতুন ধারাবাহিক বঁধুয়া (Badhua)। বর্তমানে টিআরপি তালিকায় অনেকটাই পিছিয়ে পড়েছে এই ধারাবাহিক। তাই যতদূর শোনা যাচ্ছে, এই স্লটেই আসতে চলেছে স্টার জলসার পরবর্তী ধারাবাহিক তেঁতুল পাতা (Tetul pata)। অর্থাৎ খুব তাড়াতাড়ি টেলিভিশনের পর্দা থেকে বিদায় নিতে চলেছে বঁধুয়া। হয়তো আর কিছু দিনের মধ্যেই চ্যানেল তার সিদ্ধান্ত চূড়ান্ত করবে এবং দর্শকদের জানাবে।

Badhua, Bengali serial, Bengali television, Jyotirmoyee Kundu, Rizwan Rabbani Sheikh, Star Jalsha, Subhankar Saha, Tetul pata, জ্যোতির্ময়ী কুন্ডু, তেঁতুল পাতা, বঁধুয়া, বাংলা টেলিভিশন, বাংলা সিরিয়াল, রেজওয়ান রাব্বানী শেখ, শুভঙ্কর সাহা, স্টার জলসা