টলিপাড়ার (Tollywood) একজন চর্চিত অভিনেত্রী হলেন বিবৃতি চট্টোপাধ্যায় (Bibriti Chatterjee)। নিজের কর্মজীবনের চেয়েও বেশি চর্চা হয় তার ব্যক্তিগত জীবন কিছুদিন আগেই অভিনেতা তথাগত মুখোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদের কারণে কবরের নামে বারবার উঠে এসেছিল অভিনেত্রীর নাম।
অভিনেত্রী হওয়ার পাশাপাশি মডেল হিসাবেও ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয় বিবৃতি। অভিনেত্রীর লড়াকু মনোভাবের ঝলক মাঝেমধ্যেই প্রকাশ পায় সমাজমাধ্যমে। পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে একটা সময় বহু চর্চা হয়েছে টলিপাড়া থেকে নেটপাড়ায়। তবে সম্পর্ক ভাঙলেও তিনি ভেঙে পড়তে নারাজ। বর্তমানে তথাগতর জীবনে এসেছেন একজন বিশেষ মানুষ। ‘রাস’ ছবির সহকারী পরিচালকেই মন দিয়েছেন অভিনেতা। তাঁর নাম, আলোকবর্ষা বসু।
এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, ‘বর্তমানে আমি প্রেম থেকে অনেকটাই দূরে। এখন শুধুমাত্র কাজে ফোকাস করতে চাই। প্রেম ব্যাপারটা এখন আমার কাছে রাবিশ। এটা আমার কাছে কোন মূল্য নেই প্রেম, সময় নষ্ট ছাড়া আমার কাছে এখন আর কিছুই না। আর এটা হল খাতায়-কলমে যতটা রোমান্টিক লাগে প্রাকটিক্যাল ব্যাপারটা কিন্তু ততটা নয়। এটা হলো ঘাসের মধ্যে সূচ খুঁজতে যাওয়ার ব্যাপার।’
অভিনেত্রী আরো বলেন, ‘এখন আমার একটাই লক্ষ্য আমি এখন ঘোড়া হয়ে গেছি। এখন আমার কাছে শুধু কাজ মূল লক্ষ্য। প্রথম থেকেই যদিও সেটাই ছিল। বর্তমানে এখন সম্পর্ক গুলো অনেক জটিল হয়ে গেছে, তাই এটা আমার কাছে এখন সত্যি রাবিশ। আগেকার দিনে প্রেম, সম্পর্ক টিকে যেত কারণ তাদের কাছে কোন অপশন ছিল না। এখন ফেসবুক, ইনস্টাগ্রাম, ডেটিং অ্যাপ কত কিছু রয়েছে। কত অপশন রয়েছে। কিন্তু আমি ওল্ড স্কুল লাভার। আমার জন্য কেউ লাভ লেটার লিখবে, আমার জন্য কেউ কবিতা লিখবে, এই ব্যাপার গুলো আমরা বেশ ভালো লাগতো। কিন্তু এখন জন্য আপাতত এসব কিছু স্থগিত থাক।’
আরও পড়ুনঃ মৃ’ত্যুর সময় শ্রীদেবীর ঠোঁটের ফাঁকে পাওয়া গিয়েছিল এক টুকরো সোনা! জানেন ওই সোনার অর্থ কি?
অভিনেত্রী আরো বলেন আমার দিদা আমাকে বলে গিয়েছিল কখনো যেন বিয়ে না করি। উনি আমাকে বলেছিলেন তুমি কোন ছেলের কপাল পুড়িও না। আমার দিদির বিয়ের সময় খুব কেঁদেছিল আমার দিদা। দিদির বিয়েতে পর্যন্ত আসেনি। আমি বিয়ে করতে চাই না, আর এখন আমার মাসিও বলে বিয়ে করতে না।’





