বহুবার বহু মানুষের কাছেই শোনা গিয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে জীবন অনিশ্চিত। টেলিভিশনের পর্দায় (Bengali television) এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা সময়ের সাথে সাথে হারিয়ে গিয়েছেন। একটা সময় সেই অভিনেতা অভিনেত্রীরা টেলিভিশনের পর্দায়, বড় পর্দায় দাপিয়ে অভিনয় করলেও বর্তমান সময়ে আর তাদের দেখা যায় না নতুন কোন ধারাবাহিক বা ছবিতে। সেরকমই একজন জনপ্রিয় অভিনেতা হলেন ছন্দা চ্যাটার্জী (Chhanda Chatterjee)।
সিনেমা থেকে সিরিয়াল, ক্যামেরার সামনে চুটিয়ে কাজ করেছেন ছন্দা চট্টোপাধ্যায়। শেষ তাঁকে দেখা যায়, অষ্টমী ধারাবাহিকে। খুব অল্প বয়সে শুরু করেছিলেন থিয়েটার দিয়ে। মাত্র ৭ বছর বয়সে অভিনয় শুরু করেন। তারপর আর থেমে থাকেননি। যাত্রা, থিয়েটার, অডিও ভিজ্যুয়াল, বড় পর্দায়, ছোট পর্দায় চুটিয়ে কাজ করছেন।
তবে সময়ের সাথে সাথে যেমন একাধিক জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা অভিনেত্রী হারিয়ে গিয়েছেন ঠিক তেমনই হারিয়ে গিয়েছেন অভিনেত্রী ছন্দা। অর্থকষ্ট দেখে এসেছেন ছোট থেকেই। খুব অল্প বয়সেই পা রেখেছিলেন টলিউডে। মাত্র ৮ বছর বয়সে বাড়ি থেকে টালিগঞ্জ যাতায়াত করতেন হেঁটে। একবেলা খাবার খেতেন। তবুও অভিনয় ছাড়েননি।
বর্তমানে পেরিয়েছেন আশির কোটা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে ঋতুপর্ণা সেনগুপ্ত, তাপস পাল, মিঠুন চক্রবর্তী নব্বইয়ের দশকের সব তারকাদের সঙ্গেই কাজের অভিজ্ঞতা রয়েছে ছন্দার। তবে এত জনপ্রিয়তা এত কাজ করার পরেও অর্থ কষ্টে ভুগতে হয়েছে অভিনেত্রীকে। একবার এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে বলতে শোনা গিয়েছিল প্রবল অর্থকষ্টের কারণে সোনার মেডেল বিক্রি করতে হয়েছে তাকে।
আরও পড়ুনঃ এক বছরের বিরতির পর ছোটপর্দায় কামব্যাক, নতুন ধারাবাহিকে নতুন রূপে ফিরছেন মিমি দত্ত
টিনের তলোয়ারের মতন নাটকে অভিনয় করেছেন। আকাশবাণীতেও বেশ কিছুদিন কাজ করেছেন। অনেক সময় বিনা পারিশ্রমিকেও কাজ করেছেন। কিন্তু আজ সেই স্বনামধন্য অভিনেত্রী হারিয়ে গিয়েছেন টেলিভিশনের পর্দা থেকে। অভিনেত্রীকে আবার কবে টিভির পর্দায় দেখা যাবে তার অপেক্ষায় রয়েছেন দর্শক।





