ননদ আর শাশুড়ির মুখে ঝামা ঘষে দেওয়া ‘ছোটো বউ’কে মনে আছে? বাংলা কাঁপানো সেই অভিনেত্রীর নাম দেবিকা মুখোপাধ্যায় (Debika Mukhopadhyay)। ৮০ এর দশকের শেষের দিকের অঞ্জন চৌধুরীর পরিচালনায় ছোট বউ সিনেমাটি আজও দর্শকদের মনের মনিকোঠায় রয়ে গেছে। বক্স অফিসে প্রথমবারের মতো ঝড় তুলেছিল দেবিকা-প্রসেনজিতের এই জুটি।
দেবিকাকে এই সিনেমা ছাড়া পরবর্তীকালে সেই অর্থে আর কোনো সিনেমাতে দেখা যায়নি। আর তেমন কোন সিনেমা সেভাবে জনপ্রিয়তা পায়নি। তারকাদের মাঝে মিলিয়ে গিয়েছিলেন এই অভিনেত্রী। কিন্তু বর্তমানে শুনতে পাওয়া যাচ্ছে, বিনোদন জগতে ফিরতে চলেছে দেবিকা। টলিউড পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে সকলের প্রিয় ছোট বউ ওরফে দেবিকা ফিরতে চলেছে বড় পর্দার মাধ্যমে।

কিন্তু এখনো ছবির ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। অভিনেত্রীর বিপরীতে কোন অভিনেতাকে দেখতে পাওয়া যাবে তাও জানে কেউ। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই শুটিং শুরু হতে চলেছে। ছবির নাম এবং তার চরিত্র সম্বন্ধেও অভিনেত্রী কিছু মন্তব্য প্রকাশ করেননি।
আরও পড়ুনঃ “ডাস্টবিন থেকে খাবার কুড়িয়েও খেতে হত!”, বর্তমানে কোটি টাকার মালিক ভারতী সিং!
অভিনেত্রীর ছোটো বউ ছাড়া অন্যান্য উল্লেখযোগ্য সিনেমা গুলি হল- সুরের ভুবনে, ‘অতিক্রম’, ‘বান্ধবী’, ‘দশ নাম্বার বাড়ি’ আরও অনেক। অভিনেত্রীর কাম ব্যাকের খবর ছড়িয়ে পড়া মাত্রই খুব স্বাভাবিকভাবেই আগ্রহী হয়ে উঠেছে বাংলার দর্শকেরা।





