টলিপাড়ায় (Tollywood) দেব-শুভশ্রীর (Dev-Subhasree) সম্পর্কের কথা কারোরই অজানা নয়। দীর্ঘ কয়েক বছর প্রেমের সম্পর্কে ছিলেন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী। ক্যারিয়ারের শুরুর দিকে একসঙ্গে বেশ কিছু কাজ করেছিলেন দুজনে জুটি বেঁধে। সেই থেকেই তাদের আলাপ, বন্ধুত্ব এবং অবশেষে প্রেমের সম্পর্কে জড়ান। তবে সেই প্রেম খুব বেশি দিন টেকেনি। কয়েক বছর পেরোতে না পেরোতেই সম্পর্কে বিচ্ছেদ ঘটে।
সেই সময় দেব শুভশ্রীর প্রেম ছিল চর্চার অন্যতম বিষয়। তাদের প্রেম নিয়ে চারিদিকে চর্চা চলছে। দুজনের একসঙ্গে বেশ কিছু ছবি হিট হয়েছিল। যেমন পরান যায় জ্বলিয়া রে, চ্যালেঞ্জ, রোমিও সহ আরো অনেক ছবি একসঙ্গে করেছেন তারা। তবে সম্পর্কে বিচ্ছেদের পর থেকে দুজন দুজনের মুখ দেখাই বন্ধ করে দিয়েছিলেন। যার ফলে অভিনেতা অভিনেত্রীকে একসঙ্গে সিনেমার পর্দাতেও দেখা যায়নি বেশ কয়েক বছর।
তবে দর্শকেরা সবসময় দেব শুভশ্রী জুটিকে পর্দায় দেখতে চেয়েছেন। তাদের মধ্যে দূরত্বের জন্য এতদিন তাদের পর্দায় দেখা যায়নি। তবে দীর্ঘ আট বছর পর আবার একই পর্দায় দেখা যেতে চলেছে দুজনকে। খুব শীঘ্রই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে দেব শুভশ্রী অভিনীত ছবি ধূমকেতু।
তবে তার আগে বড় পর্দায় মুক্তি পেয়েছে শুভশ্রী আর জিতু কামাল অভিনীত ছবি গৃহপ্রবেশ। এবারে এই ছবির মুক্তির পর শুভশ্রীকে শুভেচ্ছা বার্তা জানায় দেব। ছবি মুক্তির দিনে সুপারস্টার দেব টুইটারে শুভেচ্ছা জানিয়ে লিখলেন, ”গৃহপ্রবেশ আজ মুক্তি পেয়েছে আপনাদের কাছের সিনেমা হলে। অনেক শুভেচ্ছা রইল পুরো টিমের জন্য। খুব ভালো হোক!” প্রথমেই শুভশ্রী আর কৌশিক গঙ্গোপাধ্যায়কে টুইটারে ট্যাগ করে দিয়েছেন দেব। তারপর জীতু কমল এবং বাকিদের ট্যাগ করেছেন।
আরও পড়ুনঃ মায়ের সঙ্গে সন্তানদের এমন মেলবন্ধনে মুগ্ধ দর্শক! মন ছুঁয়ে যাচ্ছে বেঙ্গল টপার পরশুরামের প্রতিটি পর্ব!
অন্যদিকে ধূমকেতু ছবিটিও কৌশিক গাঙ্গুলীর পরিচালিত। সেই কারণেই কি ধূমকেতু মুক্তির আগে গোটা টিমকে শুভেচ্ছাবার্তা জানালেন দেব? নাকি শুভশ্রীর সাথে সব দূরত্ব মিটিয়ে নেওয়ার জন্যই টুইট করলেন তিনি? ১৪ অগস্ট মুক্তি পাবে ‘ধূমকেতু’, তা ঘোষণা করে দেওয়া হয়েছে। দেব-শুভশ্রী জুটির ছবি দেখতে বরাবরই পছন্দ করেন দর্শকরা। একটা লম্বা বিরতির পর নায়ক-নায়িকাকে একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে অগাস্টে।





