জলসা পরিবার অ্যাওয়ার্ডে দেবের চু’মু! শুভশ্রী নাম শুনেই লাজুক হাসি অভিনেতার! তলে তলে কি ঘটছে মঞ্চে?

স্টার জলসার জনপ্রিয় অনুষ্ঠান জলসা পরিবার অ্যাওয়ার্ড খুব শিগগিরই টেলিভিশনের পর্দায় আসতে চলেছে। এই বিশেষ অনুষ্ঠানে চ্যানেলের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের পাশাপাশি উপস্থিত থাকবেন টলিউডের বেশ কিছু পরিচিত মুখও। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে অনুষ্ঠানের কয়েকটি ঝলক। সেখানে দেখা গিয়েছে দেব, শুভশ্রী এবং কোয়েল মল্লিকের মতো তারকারা মঞ্চে পারফর্ম করছেন। এমনকি দেব এবং কোয়েলকে একসঙ্গে নাচতেও দেখা যাবে বলে জানা গিয়েছে।

সম্প্রতি প্রকাশিত একটি প্রোমো ঘিরে দর্শকদের মধ্যে বেশ কৌতূহল তৈরি হয়েছে। সেই ভিডিওতে দেখা যায়, মঞ্চে পারফর্ম করছেন দেব। তাঁর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন কয়েকজন প্রবীণ মহিলা। ব্যাকগ্রাউন্ডে বাজছিল জনপ্রিয় গান কিশোরী কিশোরী। নাচের মাঝেই মজার ছলে দেব তাঁদের কয়েকজনের গালে চুমুও দেন। পুরো ঘটনাটি মঞ্চের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।

এরপর অনুষ্ঠানের সঞ্চালক কাঞ্চন মল্লিক মঞ্চে থাকা এক প্রবীণ মহিলার নাম জানতে চান। সেই প্রশ্নের উত্তরে তিনি নিজের নাম বলেন শুভশ্রী। নামটি শুনেই একটু লজ্জা মাখা হাসি দেখা যায় দেবের মুখে। কাঞ্চনের দিকে তাকিয়ে হেসে অভিনেতা মজা করে বলেন, নিশ্চয়ই খুব আনন্দ পেয়েছ এই মুহূর্তটা দেখে। এই ছোট্ট ঘটনাটিই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে ওঠে।

দেব এবং শুভশ্রীর সম্পর্কের কথা টলিউডের দর্শকদের কাছে অজানা নয়। কেরিয়ারের শুরুতে একাধিক ছবিতে কাজ করতে গিয়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল। যদিও পরবর্তীতে সেই সম্পর্ক ভেঙে যায়। বর্তমানে দেব অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সঙ্গে সম্পর্কে রয়েছেন। অন্যদিকে শুভশ্রী বিয়ে করেছেন পরিচালক রাজ চক্রবর্তীকে এবং তাঁদের দুই সন্তান ইউভান ও ইয়ালিনি রয়েছে।

বিচ্ছেদের পর দীর্ঘদিন দুজনকে একসঙ্গে দেখা যায়নি। তবে ধূমকেতু ছবির প্রচারের সময় আবার একসঙ্গে দেখা গিয়েছিল এই জুটিকে। শোনা যাচ্ছে, চলতি বছরের দুর্গাপুজোয় দেব এবং শুভশ্রী আবারও বড়পর্দায় একসঙ্গে আসতে পারেন। তাঁদের নতুন ছবির নাম এখনও ঠিক হয়নি, তবে এটি তাঁদের একসঙ্গে সপ্তম কাজ হতে চলেছে। তাই অনেকেই মজা করে ছবিটিকে দেশু ৭ বলেই উল্লেখ করছেন।