বাংলা চলচ্চিত্রে ( Tollywood ) এমন অনেক অভিনেতাই আছেন যারা যোগ্যতা থাকা সত্ত্বেও চিরকাল অবহেলিত হয়ে থাকেন। নব্বইয়ের দশকে এরকম একজন অভিনেতা ( Famous Actor ) আছেন যিনি যোগ্যতা থাকা সত্ত্বেও তার যোগ্যতা অনুযায়ী সেভাবে কাজ পান নি। সেই সময় বাংলা চলচ্চিত্রে ভয়ঙ্কর রাজনীতির শিকার হয়েছিলেন তিনি। যে কারণে জনপ্রিয় সেই অভিনেতার হাত থেকে অনেক নিশ্চিত হয়ে যাওয়া কাজও চলে গিয়েছিল।
নব্বইয়ের দশকে বেশ কয়েকটি জনপ্রিয় ছবির নায়ক ছিলেন এই অভিনেতা। চিরঞ্জিত চট্টোপাধ্যায় , প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মত প্রথম সারির অভিনেতাদের সাথে তাকে এক সারিতে রাখা হত। নায়কের মত চেহারা, অভিনয়ের দক্ষতা থাকা সত্ত্বেও নায়কের সারি থেকে সরিয়ে তাকে রীতিমত পার্শ্ব চরিত্রের দিকে ঠেলে দেওয়া হয়েছিল, এই বিষয়ে প্রথম সারির দুই অভিনেতা অভিনেত্রীর যুগ্ম চক্রান্তকে দায়ী করেছিলেন অভিনেতা।
একাধিক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন , টলিউড জগতের এক দাদা এবং দিদির জন্য তার কর্মজগৎ নষ্ট হয়ে গিয়েছিল। বাধ্য হয়ে বড় পর্দা থেকে একসময় তাকে যাত্রা দলে অভিনয় করতে হয় এবং পরবর্তীতে ছোট পর্দাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন তিনি। তবু সেই অভিনেতা একাধিক সাক্ষাৎকারে আক্ষেপ করে বলেছিলেন, “নোং’রা রাজনীতির শিকার হতে হয়েছিল আমাকে। নয় বছর হাতে কোনও কাজ ছিল না। বাধ্য হয়ে যাত্রা দলে যোগদান করি।”
অভিনেতার খুব ইচ্ছা ছিল তার মেয়ে বড় হয়ে যেন বাংলা চলচ্চিত্র জগতে পা রাখেন ও বাবার কাজ করার সেই অদম্য ইচ্ছা মেয়ে পূরণ করেন। ২০২২ এর মার্চ মাসে অভিনেতার প্রয়াণের পর, বাবার শেষ ইচ্ছা পূরণ করতে এবার অভিনয় নামছে মেয়ে। ঠিকই ধরেছেন, এতক্ষণ ধরে আমরা নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের কথাই বলছি।
অভিনয় জগতে অনেক আগেই প্রবেশ করেছেন তাপস কন্যা সোহিনী এবার বাবার শেষ ইচ্ছা পূরণ করতে অভিনয় জগতে প্রবেশ করছেন অভিষেক কন্যা সাইনা চট্টোপাধ্যায়।
সংযুক্তা চ্যাটার্জী ও এক মেয়ে সাইনা চ্যাটার্জীকে নিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুখের সংসার ছিল। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণের পর তার স্ত্রী ও ছোট্ট মেয়ে শোক বিহ্ববল হয়ে পড়েন। বাবা ছিল মেয়ের জগত, তাই খুব ভেঙে পড়েছিলেন সাইনা। এরপর কেটে গেছে দুবছর, মায়ের আদরে বড় হয়ে উঠেছে মেয়ে সায়না, তার বয়স এখন ১৫ বছর। এইবার বাবাকে আদর্শ মেনেই অভিনয় জগতে পা রাখছেন অভিষেক কন্যা সাইনা।
আরও পড়ুনঃ পরিবারের ভালো ভাবতে গিয়ে নিজের বি’পদ ডেকে আনল সুধা! ইমনের ষ’ড়যন্ত্রের শিকার নায়িকা!
স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়াতে দেখা যাবে সাইনাকে। এই ধারাবাহিকে সূর্য দীপার মেয়ে কিশোরী রূপার বড়বেলার চরিত্রে দেখতে পাওয়া যাবে তাকে। ইতিমধ্যেই সাইনার কিশোরী বেলার বহু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, অভিষেক কন্যার সৌন্দর্য দেখে চোখ ফেরানো দায়। অনেকেই বলেছেন রূপোলি পর্দার বড় বড় অভিনেত্রীদের সৌন্দর্যকে টেক্কা দেবেন সাইনা আবার বাবার যোগ্য মেয়ে হয়ে অভিনয় জগতে সাইনা প্রবেশ করছেন শুনে মুগ্ধ হয়ে গিয়েছেন অভিষেক ভক্তরা।





