জবর খবর! কোই মিল গয়া’তে হৃত্বিকের বিপরীতে থাকা অভিনেত্রী এবার টলিউডে!

বাংলা ধারাবাহিকে ( Bengali Television ) কাজ করতে করতে অনেক সময় দেখা যায় অনেকেই বড় পর্দায় কাজ করার সুযোগ পেয়ে যান। জি বাংলায় যমুনা ঢাকিতে অভিনয় করতে করতে শ্বেতা ভট্টাচার্য প্রজাপতি সিনেমায় দেবের বিপরীতে অভিনয় করার সুযোগ পেয়ে যান আবার মিঠাই করতে করতে মিঠাই খ্যাত অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) পেয়ে যান দেবের বিপরীতে প্রধান ছবিতে অভিনয় করার সুযোগ পেয়ে যান। সম্প্রতি বলিউড থেকে একজন টলিউডে আসছেন।

হ্যাঁ ছোটপর্দায় কাজ করতে করতে অনেকে যেমন বড় পর্দায় সুযোগ পান তেমনি অনেক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী টলিউডে কাজ করতে করতেই বলিউড থেকে অফার পান যেমন টোটা রায়চৌধুরী, যীশু সেনগুপ্ত, স্বস্তিকা মুখোপাধ্যায়ের কথা বলা যায়, যারা বাংলার বড় পর্দা থেকে হিন্দির জগতে পাড়ি দিয়েছেন।
আবার বাংলা ছোট পর্দা থেকে ও হিন্দি ছোটপর্দাতে কাজ করার প্রস্তাব পান অনেকেই। জি বাংলায় উমা ধারাবাহিকে ‌আলিয়া ও মন দিতে চাই ধারাবাহিকের দোয়েল চরিত্রে অভিনয় করার পর শ্রীতমা মিত্র স্টার প্লাসের এডভোকেট অঞ্জলি আবাস্তি ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে যান।

আবার সাঁঝের বাতি ও সাহেবের চিঠি ধারাবাহিকে অভিনয় করার পর দেবচন্দ্রিমা সিংহ রায় কালার্স টিভির সোহাগন চুড়েল-এ মুখ্য চরিত্রে সুযোগ পেয়ে যান। সম্প্রতি প্রথম সারির এক বাংলা চ্যানেলে আসছেন হিন্দি সিনেমার খুব জনপ্রিয় এক অভিনেত্রী। জনপ্রিয় এক অভিনেত্রী হিন্দি সিনেমা থেকে সরাসরি ছোট পর্দায় আসছেন এই খবরটা রীতিমত চাঞ্চল্য সৃষ্টি করেছে। প্রথম সারির চ্যানেলগুলোই একাধিক জনপ্রিয় ধারাবাহিক শেষ হয়ে খুব শীঘ্রই নতুন নতুন ধারাবাহিক আসছে। ইতিমধ্যেই জি বাংলায় আনন্দী ধারাবাহিক চলে এসেছে।

আবার স্টার জলসাতেও ‘রাঙামতি তীরন্দাজ’, ‘দুই শালিক’ ইত্যাদি ধারাবাহিক আসছে। এছাড়া কালার্স বাংলা ও সান বাংলাতেও বেশ কয়েকটি নতুন ধারাবাহিক আসছে। কালার্স বাংলা চ্যানেলে খুব শীঘ্রই ১০০ এপিসোডের চারটি সিরিয়াল আসছে। যার মধ্যে একটি হল ‘বিপত্তারিণী ট্রাস্ট’। এই সিরিয়ালেই জনপ্রিয় সেই অভিনেত্রী পদার্পণ করছেন। কোই মিল গেয়া, খুশি, আঁখিও সে গোলি মারের মত অনেক জনপ্রিয় ছবিতে দেখতে পাওয়া গেছে তাকে।

তবে শুধু হিন্দি সিনেমায় নয় হিন্দি সিনেমার পাশাপাশি বাংলা সিনেমাতেও অভিনয় করেছেন জনপ্রিয় সেই অভিনেত্রী। হিন্দি সিনেমা ও বাংলা সিনেমা জনপ্রিয় এই অভিনেত্রী কালার্স বাংলাতে এলে অভিনেত্রীর ভক্তদের দ্বারাই ধারাবাহিকের টিআরপি যে বেড়ে উঠবে সেরকম একটা আশা করা যাচ্ছে। এই ধারাবাহিকে বিপত্তারিণী মায়ের চরিত্রে দেখতে পাওয়া যাবে জনপ্রিয় এই অভিনেত্রীকে। তিনি সকলকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন। জনপ্রিয় এই অভিনেত্রীর নাম হল বীণা ব্যানার্জী। অনেকেই প্রশ্ন করছেন, টি আর পি বাড়াতেই কি এই পদক্ষেপ?

Bengali serial, Bina Banerjee, Bollywood, Tollywood, টলিউড, বলিউড, বীনা ব্যানার্জী, হিন্দি ধারাবাহিক