টলিউডে অনেক অজানা কথাই লুকিয়ে থাকে পর্দার আড়ালে। কিন্তু মাঝে মধ্যেই পুরনো কিছু ঘটনা বা শো-এর ভিডিও নতুন করে ভাইরাল হলে আবারও উঠে আসে সেই সব আলোচনা। সম্প্রতি অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের প্রয়াণের পর থেকে এমনই এক রিয়্যালিটি শো “অপুর সংসার”–এর কিছু পুরনো ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। শাশ্বত চট্টোপাধ্যায় পরিচালিত এই শোতেই একসময় নিজের খোলামেলা মতামত রাখতেন ইন্ডাস্ট্রির তারকারা।
অভিষেক চট্টোপাধ্যায় একবার এই শোতে এসে নাম না করেই অভিযোগ করেছিলেন, ইন্ডাস্ট্রির প্রথম সারির দুই তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত মিলে তাঁর কেরিয়ার শেষ করে দিয়েছিলেন। সেই অভিযোগ তখনও চর্চায় ছিল, আর আজও মানুষ সেই ভিডিও দেখে আলোচনায় মেতে ওঠেন। এই একই শোতে এসেছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ইন্দ্রানী হালদারও। তাঁর সঙ্গে আড্ডার সেই ভিডিওটিও সম্প্রতি ভাইরাল হয়েছে।
সেখানে সঞ্চালক মজার ছলে জানতে চান, অভিনয় না করলে কোন পেশায় নাম লিখতেন ইন্দ্রানী? হাসিমুখে তিনি জানান, ছোটবেলায় তাঁর ইচ্ছে ছিল এয়ার হোস্টেস হওয়ার। কিন্তু বাবার কাছ থেকে শোনেন যে এই পেশায় বাচ্চাদের বমি পরিষ্কার করতে হয়। সেই মুহূর্তেই নাকি তাঁর স্বপ্ন ভেঙে যায়। আবার তিনি স্বীকার করেন, আজও শিশুসুলভ মন রয়েছে তাঁর মধ্যে। শুটিংয়ের ফাঁকে নাকি এখনও মোবাইলে বাচ্চাদের গেম খেলতে ভালোবাসেন।
ইন্দ্রানী হালদার ব্যক্তিগত জীবন নিয়েও বেশ খোলামেলা। শোতে তিনি হেসে বলেন, “আমি এখনও প্রেমে পড়তে ভালোবাসি।” আর তাঁর স্বামীও নাকি সমানভাবে লিবারেল। দম্পতি গিভ অ্যান্ড টেক নীতিতে বিশ্বাস করেন। স্বামী তাঁকে সোজাসাপ্টা বলেছেন, তিনি যেমন প্রেমে পড়তে পারেন, তেমনই ইন্দ্রানীও পারেন। অভিনেত্রীর এই সহজ-সরল স্বীকারোক্তি দর্শকদের মন জয় করেছিল।
আরও পড়ুনঃ ‘অঝোরে কেঁদে যাচ্ছি, চোখের জল থামছে না’ শীঘ্রই মুক্তি পাবে প্রথম ছবি, আসছে নতুন মেগাও! কিন্তু তাঁর আগেই একি হল আরাত্রিকার?
তবে সবশেষে আসে সেই মন্তব্য, যা আজও আলোচনা তৈরি করে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিয়ে ইন্দ্রানী বলেন, ইন্ডাস্ট্রিতে নানাভাবে “বুম্বাদা”কে মুরগি বানানো হয়েছে। অনেকেই তাঁকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে নিজের স্বার্থসিদ্ধি করেছেন। তবে ইন্দ্রানীর দাবি, তিনি কখনও নিজের জায়গা থেকে সরে আসেননি। নিজের কেরিয়ার এবং পরিচয় তিনি নিজেই গড়ে তুলেছেন, আর সেটাই তাঁকে আজও আলাদা করে রেখেছে





