শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসছেন সকলের প্রিয় অভিনেতা দিব্যজ্যোতি দত্ত! পাত্রী কে জানেন?

ধারাবাহিক জগতে দর্শকমহলে সকলের প্রিয় অভিনেতা অভিনেত্রীদের মধ্যে অন্যতম জনপ্রিয় হলেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta)। বেশ কয়েক বছর ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেতা। একাধিক ধারাবাহিককে অভিনয় করার পাশাপাশি বিভিন্ন মিউজিক অ্যালবামেও অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেতাকে। অভিনয় জগতে যথেষ্ট সাবলীল একজন অভিনেতা দিব্যজ্যোতি। তার অভিনয়ের প্রশংসা সকলের মুখে শোনা যায়। বর্তমানে দিব্যজ্যোতি (Dibyojyoti Dutta) অভিনয় করছেন স্টার জলসার অনুরাগের ছোঁয়া (Anurager Chowa) ধারাবাহিকে। সেখানে তাকে সূর্য চরিত্রের শেষ কয়েক বছর ধরে অভিনয় করতে দেখা যাচ্ছে।

জি বাংলা, স্টার জলসার মতন চ্যানেলে জয়ী, দেশের মাটি, চুনী পান্না ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে অভিনেতাকে। সবকটি ধারাবাহিকটি তার অসাধারণ অভিনয়ের জন্য প্রশংসা পেয়েছেন তিনি। এছাড়াও অভিনেতা একটি মিউজিক অ্যালবামে কাজ করেছেন। যার নাম দেখেছি রুপসাগরে। এই মিউজিক অ্যালবামটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে এই মিউজিক অ্যালবামটির দ্বিতীয় অংশ রিলিজ হয়েছিল পরবর্তী সময়ে।

নিজের কর্মজীবনে তো অভিনেতা সফল তবে অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে হামেশাই প্রশ্ন উঠে আসে। ব্যক্তিগত জীবনে কাকে মন দিয়েছেন দিব্যজ্যোতি তা জানার জন্য মুখিয়ে থাকেন তার ভক্তরা। অভিনেতার প্রেম জীবন নিয়ে তিনি কখনোই খোলাখুলি ভাবে কিছু জানাননি। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় অনেকের নাম উঠে এসেছে ঠিকই তবে অভিনেতা সরাসরি কখনোই সেই বিষয় নিয়ে আলোচনা করেননি।

তবে টলিপাড়ার গুঞ্জনে শোনা যাচ্ছে শীঘ্রই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা। এর আগে অভিনেতার সঙ্গে বহু অভিনেত্রীর নাম জড়িয়েছে। অভিনেত্রী রোশনি তন্বী ভট্টাচার্য, অভিনেত্রী অনন্যা দাস সহ বেশ কিছু অভিনেত্রীর সঙ্গে দিব্যজ্যোতির প্রেমের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছে। কিন্তু অভিনেতা প্রকাশ্যে কখনোই সেই নিয়ে আলোচনা করেনি। তবে অভিনেত্রী অনন্যা দাস যে তার বিশেষ বন্ধু সেটা তার সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখলেই বোঝা যায়। দুজনকেই একসঙ্গে মাঝেমধ্যে বিশেষ মুহূর্ত কাটাতে দেখা যায়। তবে কি এবার অভিনেত্রী অনন্যার সাথে সাত পাকে বাঁধা পড়ছেন দিব্যজ্যোতি?

অভিনেত্রী অনন্যাকে বর্তমানে আমরা সকলেই দেখতে পাচ্ছি জি বাংলার পরিণীতা ধারাবাহিকে রুক্মিণী চরিত্রে অভিনয় করতে। এই চরিত্রে অভিনয় করে দর্শকের থেকে ব্যাপক ভালোবাসা পেয়েছেন অভিনেত্রী। এর আগেও বেশ কিছু ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। তবে রুক্মিণী চরিত্রটি যেন একেবারে মোড় ঘুরিয়ে দিয়েছে অভিনেত্রীর জীবনের। দিব্যজ্যোতি এবং অনন্যার বন্ধুত্ব নিয়ে এর আগেও অনেক কিছু শোনা গিয়েছে। যদিও বিয়ের খবরটা কতটা সত্যি সেই বিষয়ে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। দর্শকমহলে এই গুঞ্জন ছড়িয়েছে। অভিনেতা নিজেও এখনো এই বিষয়ে কোন মন্তব্য করেনি।