টলিউডের জনপ্রিয় জুটি বললেই সবার আগে যাদের নাম আসে, তাদের মধ্যে অবশ্যই রয়েছে আদৃত-কৌশাম্বীর জুটি। “মিঠাই” ধারাবাহিকের সেট থেকেই শুরু, বন্ধুত্বের পর প্রেম, আর সেই প্রেমের সফল পরিণতি—বিয়ে। গত বছরের মে মাসে সাত পাকে বাঁধা পড়েন দু’জনে। সম্পর্কটা শুরু থেকেই ছিল আলোচনায়, কেউ তাঁদের পাশে থেকেছেন, আবার কেউবা মুখ ঘুরিয়ে নিয়েছেন।
তবে সমস্ত সমালোচনা আর নেতিবাচক মন্তব্যকে উপেক্ষা করে নিজেদের মতো করে সুন্দর জীবন কাটাচ্ছেন তাঁরা। সুখী দাম্পত্যের ছাপ স্পষ্ট তাঁদের প্রতিটি পোস্টে, প্রতিটি মুহূর্তে। আর আজ, সেই গল্পে আরও একটা খুশির পাতাজুড়ে যোগ হয়েছে—কৌশাম্বীর জন্মদিন।
জন্মদিনে স্ত্রীর পাশে দাঁড়িয়ে সাদামাটা অথচ মিষ্টি একটা ছবি পোস্ট করেছেন আদৃত। কেক কেটে দিনটা বিশেষ করে তুলেছেন তিনি। ক্যাপশনে ভালোবাসা মেশানো শুভেচ্ছাও জানিয়েছেন স্ত্রীকে।
কিন্তু সোশ্যাল মিডিয়া কি কাউকে শান্তিতে থাকতে দেয়? তা-ও আবার যদি আপনি সেলিব্রিটি হন! আদৃতের ওই জন্মদিনের পোস্ট ঘিরেই শুরু হয়েছে কটাক্ষের ঝড়। একজন নেটিজেন তো সরাসরিই লিখেছেন, “কৌশাম্বীকে দেখতে জঘন্য লাগছে… ছি! একেবারে বুড়ি!” অন্য একজনের মন্তব্য, “আর মেয়ে খুঁজে পেলেন না?” কেউ লিখেছেন, “মুখটা বুড়ির মতো, আর হেসে তো আরও ভয় লাগছে!”
হ্যাঁ, এমনই সব মন্তব্য ভেসে উঠেছে সেই পোস্টের কমেন্ট সেকশনে। অথচ, যাঁকে নিয়ে এই কুরুচিকর মন্তব্য, সেই কৌশাম্বী কিন্তু একজন টেলিভিশনের পরিচিত মুখ। বর্তমানে তাঁকে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গৃহপ্রবেশ-এ দেখা যাচ্ছে, মোহনা চরিত্রে। এর আগে মিঠাই, ফুলকি-সহ একাধিক হিট ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছে।
সমস্যাটা হল, কৌশাম্বীর ব্যক্তিগত জীবন সামনে আসার পর থেকেই যেন একটা শ্রেণি তাঁকে পছন্দই করতে পারেন না। বিশেষ করে আদৃতের সঙ্গে সম্পর্ক জানাজানি হতেই যেন অনেকের রাগ-ক্ষোভের নিশানা হয়ে উঠেছেন তিনি।
তবে এই ট্রোলিং বা কটাক্ষে আদৃত-কৌশাম্বীর জীবন থেমে নেই। তাঁরা আগেও এগিয়েছেন, এখনো এগোচ্ছেন নিজেদের মতো করে।
আরও পড়ুনঃ রণবীরের চরিত্র নিয়ে বিস্ফোরক দীপিকা! বললেন, “ওর কন্ডোম সংস্থার মুখ হওয়া উচিত ছিল”
আর কৌশাম্বীর জন্য—নেটিজেনদের কটুক্তি যতই থাকুক, আমাদের তরফ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। শুভ জন্মদিন কৌশাম্বী।





