বিরাট ঘোষণা! আর কাজ করবেন না পর্দায়! দৃষ্টিভঙ্গি পাল্টে নতুন জীবনে প্রবেশ করলেন জনপ্রিয় অভিনেত্রী!

বাংলা বিনোদন (Entertainment) জগতের আসছে একের পর এক নতুন মুখ। কেউ অভিনয়কে ভালোবেসে আবার কেউ অর্থ উপার্জনের জন্য অথবা সুখ্যাতির আকাঙ্ক্ষায় পা রাখছেন অভিনয়ের জীবনে। তোমাদের রানীর অভিনেত্রী অভিকা মালাকার থেকে শুরু করে ফুলকির দিব্যানি মন্ডল, নতুন নতুন মুখের আবির্ভাব ঘটছে পর্দায়। কেউ কেউ ছুঁতে পারছেন সফলতার সিঁড়ি আবার কেউ কেউ পাচ্ছেন শুধুই নিরাশা আর ব্যর্থতা।

তবে একের পর এক নায়িকারা যেমন বিনোদন জগতে পা রাখছেন, তেমনই অভিনয় জগৎ থেকে বিদায় নিচ্ছেন একের পর এক তারকারা। বিশেষত অভিনয় ছাড়ছেন একসময়কার জনপ্রিয় নায়িকারা। কেউ কেউ বিয়ে করে পাড়ি দিচ্ছেন বিদেশে, স্বামীর সঙ্গে সুখে করছেন ঘর সংসার, আবার কেউ কেউ অভিনয় ছেড়ে শুরু করেছেন নতুন ব্যবস্থা। আবার কেউ কেউ অভিনয় সংসার ছেড়ে ঈশ্বরের আরাধনায় সপে দিয়েছেন নিজেকে।

সম্প্রতি শোনা গেল বিরাট সংবাদ। পর্দায় ফিরবেন না বাংলার অতি জনপ্রিয় অভিনেত্রী। অভিনয় জগতকে চিরতরে বিদায় জানালেন তিনি। আর নয় পর্দায় অভিনয়, নিজের জীবনকে একেবারে নতুন দিশায় পৌঁছে দিলেন নায়িকা। অভিনেত্রীর এই সিদ্ধান্ত অবাক হয়েছেন তার অনুরাগীরাও। অভিনেত্রীকে আর পর্দায় দেখা যাবে না জেনে দুশ্চিন্তায় পড়েছেন অনেকেই। আবার অনেকেই অভিনেত্রীর এরূপ চিন্তাধারা, দৃষ্টিভঙ্গি দেখে মুগ্ধ হয়েছেন তার ভক্তরা।

নিজের বিলাসবহুল জীবন, অর্থ, প্রতিপত্তি, সংসার, পরিজন, আত্মীয় স্বজন এবং সর্বোপরি অভিনেত্রীর সবচেয়ে ভালোবাসার জিনিস অভিনয়কে ছেড়ে কিভাবে এরূপ দুঃসাহসিক সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী? এই প্রশ্নও তুলেছেন অনেকেই। তবে সম্প্রতি এই প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি। অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন নিজের চিন্তাধারা। যা শুনে মন ভরে গেছে সকলের। এরকমভাবেও আজকের সমাজে কেউ ভাবে? অভিনেত্রীর কর্মকান্ড দেখে তাকেই যেন জীবনের আইডিয়াল ব্যক্তিত্ব বলে ধরে নিয়েছেন নেটিজেনরা।

অভিনয় ছাড়লেন এই টলি নায়িকা

কিন্তু কে সেই টলি অভিনেত্রী আপনার জানেন? কথা হচ্ছে একসময়কার বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা লাবণী সরকারের। সেই উনিশের দশক থেকে একের পর এক সিনেমায় অভিনয় করে বাঙালি দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছেন তিনি। প্রায় ২০০টির বেশী সিনেমায় কাজ করে গেছেন একনাগাড়ে। নায়িকার ভূমিকায় তাকে বিশেষ দেখা বা গেলেও মা, শাশুড়ি, বৌদি, বোন, দিদির ভূমিকাতেই দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। বেশ কয়েকটি বাংলা ধারাবাহিকেও তাকে দেখেছেন দর্শকরা। শেষবার অভিনেত্রীকে দেখা গিয়েছিল ফেলনা ধারাবাহিকে। তবে তারপরই ধারাবাহিকে আর কাজ না করার সিদ্ধান্ত নেন তিনি।

Labani Sarkar

বর্তমানে কি করছেন এই টলি অভিনেত্রী?

এবার নতুন জীবন বেছে নিলেন নায়িকা। রিমোট পেরেন্টিংয়ের মাধ্যমে একটি বাচ্চার দায়িত্ব নিয়েছেন তিনি। আরও কয়েকটি বাচ্চার দায়িত্ব নিতে চলেছেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন “আমি কোন এনজিও তৈরি করতে চাইছি না। এটা আমার কাছে টাকা উপার্জনের জায়গা নয়। মানুষ হিসেবে নিজেকে উন্নত করতে চাইছি। অনেক বছর ধরেই এই ভাবনা আমার মধ্যে ছিল। বহু বছর ধরেই এই ভাবনা আমার মধ্যে ছিল, অবশেষে শুরু করতে পারলাম।

আরো পড়ুন:দোষীদের সামনে এনে ঠাম্মিকে সেরা পুরস্কার দিল সুধা! তারপরই ঘটে গেল বিরাট অমঙ্গল!

সুন্দরবনের একটি প্রান্তিক স্কুলের সঙ্গে যুক্ত হয়েছি, একটি বাচ্চার দায়িত্ব নিয়েছি এরপর আরও অনেক বাচ্চার দায়িত্ব নেব। এবার সেখানে গিয়ে অনেকটাই সময় কাটাচ্ছি, ওদের সঙ্গে থাকছি। কারণ এটা টাকা ছুঁড়ে দেওয়ার জায়গা নয়, ওদের মতো করে জীবনযাপন করতে হবে। সেখানে আমি অভিনেত্রী লাবণী সরকার নই, তাদের কাছের একজন মানুষ।”